Dilip Ghosh: ‘রোগ যেন সারতেই চাইছে না…’, পুলিশ তুলছে ২০ হাজার করে তোলা, বিস্ফোরক দিলীপ

BJP Minister Dilip Ghosh: বুধবার 'বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে' বিকশিত এগফুড টেক সামিটে উপস্থিত হয়ে সরাসরি তোলাবাজি নিয়ে সরব হন তিনি। বলেন, "রাজ্যের একাংশের যেন এই রোগ সারতেই চাইছে না।

Dilip Ghosh: রোগ যেন সারতেই চাইছে না..., পুলিশ তুলছে ২০ হাজার করে তোলা, বিস্ফোরক দিলীপ
দিলীপ ঘোষ, মন্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 06, 2026 | 6:13 AM

কলকাতা: তোলাবাজি নিয়ে এবার রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের (Dilip Ghosh) কাঠগড়ায় পুলিশের একাংশ। কৃষকদের কাজের যন্ত্রপাতি রাজ্যের সীমান্ত দিয়ে ঢুকতে চাওয়া হচ্ছে ২০ হাজার টাকা, সরব রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।

ঠিক কী অভিযোগ মন্ত্রীর?

ইতিপূর্বে দলের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ইতিমধ্যেই সুর ছড়িয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার তাঁর কাঠগড়ায় রাজ্য পুলিশের একাংশ। মন্ত্রীর অভিযোগ, ভিন রাজ্য থেকে এ রাজ্যে কৃষকদের জন্য আসা যন্ত্রপাতি ঢোকার মুখে তোলাবাজি দিতে হচ্ছে। ২০ হাজার টাকা তোলা দিয়ে মেশিন সীমান্ত থেকে নিয়ে আসতে বাধ্য হচ্ছেন কৃষকরা। পুলিশ দাঁড়িয়ে থেকে টাকা তুলছে। টাকা তুলছে এজেন্সিও। যে কারণে কৃষকদের কাছে যন্ত্রপাতি হয় অনেক দামে পৌঁছচ্ছে, অথবা সেগুলো পৌঁছচ্ছেই না। এমন ভাবেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী।

বুধবার ‘বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে’ বিকশিত এগফুড টেক সামিটে উপস্থিত হয়ে সরাসরি তোলাবাজি নিয়ে সরব হন তিনি। বলেন, “রাজ্যের একাংশের যেন এই রোগ সারতেই চাইছে না। তোলাবাজির কারণে কৃষকরা জর্জরিত। বাংলা সীমান্তে নো এন্ট্রি বোর্ড লেগে গিয়েছে। তোলার টাকা না দিলে গাড়ি ঢুকতে দেওয়া হবে না। যে কারণে কৃষকদের কাছে সার থেকে হারভেস্টিং মেশিন, সবকিছুই অনেক দেরিতে পৌঁছচ্ছে।”

তিনি আরও জানান, শুধু পুলিশ নয়, তোলাবাজি করার জন্য দালালরাও যথেষ্ট সক্রিয়। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই মানুষ বিজেপিকে বেছে নিয়েছে, বলে দাবি করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। যদিও, অনুষ্ঠান থেকে বেরিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, “কারা কারা রাজ্য সীমান্তগুলিতে দাঁড়িয়ে তোলাবাজি করছে, তাদের প্রত্যেকটি চিহ্নিত করা হচ্ছে। কাউকে ছাড়া হবে না। কড়া ব্যবস্থা নেওয়া হবে। মানুষের স্বার্থ যাঁরা বিপন্ন করবে, এই সরকার তাঁদের কোনওভাবেই ছাড় দেবে না।” পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাজ্য প্রশাসনও সেই তোলাবাজ পুলিশের একাংশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও দাবি করেন রাজ্যের এই প্রবীণ মন্ত্রী।

Loading...
Unable to load recommendations.
Follow Us