Agnimitra Paul: মুখ্যমন্ত্রী কে হবেন সেই জল্পনার মধ্যেই দিল্লিতে অগ্নিমিত্রা

BJP Leader Agnimitra Paul: তার মধ্যেই এবার অগ্নিমিত্রা দিল্লি চলে গিয়েছেন বলে খবর। কিন্তু কেন অগ্নিমিত্রা? কী নিয়ে আলোচনা? এই নিয়েই ছড়িয়েছে জল্পনা। সূত্রের খবর, মঙ্গলবার দিল্লি (Delhi)-তে এসেছিলেন তিনি। দেখা করেছেন বিজেপির বেশ  কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে। সূত্রের খবর, এখন কলকাতায় (Kolkata) ফিরছেন তিনি।  

Agnimitra Paul: মুখ্যমন্ত্রী কে হবেন সেই জল্পনার মধ্যেই দিল্লিতে অগ্নিমিত্রা
অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়কImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 06, 2026 | 4:18 PM

নয়া দিল্লি: নির্বাচনী ফল প্রকাশের (Election Commission) পরই গোপনে দিল্লিতে (Delhi) অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পালা বদলের পর নতুন মুখ্য়মন্ত্রী কে হবেন? সেই নিয়ে জল্পনা তুঙ্গে। তার মধ্যেই এবার অগ্নিমিত্রা দিল্লি চলে গিয়েছেন বলে খবর। কিন্তু কেন অগ্নিমিত্রা? কী নিয়ে আলোচনা? এই নিয়েই ছড়িয়েছে জল্পনা। সূত্রের খবর, মঙ্গলবার দিল্লি (Delhi)-তে এসেছিলেন তিনি। দেখা করেছেন বিজেপির বেশ  কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে। সূত্রের খবর, এখন কলকাতায় (Kolkata) ফিরছেন তিনি।

বিজেপির নয়া মুখ্যমন্ত্রী কে হচ্ছেন সেই নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। চর্চায় প্রথমেই উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম। প্রথমত, ভবানীপুর ও নন্দীগ্রাম জোড়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুভেন্দু। নন্দীগ্রাম তো বটেই, মমতার ঘরের কেন্দ্র ভবানীপুরে মমতাকে হারিয়ে কার্যত নজির গড়েছেন তিনি। নাম রয়েছে দিলীপ ঘোষেও। অপরজন হলেন বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্যের নাম নিয়েও জল্পনা রয়েছে। এমনকী, বিজেপির অন্যতম বুদ্ধিজীবী মুখ স্বপন দাশগুপ্তের নামও উঠে এসেছে এক্ষেত্রে। এর মধ্যেই অগ্নিমিত্রার দিল্লি যাওয়া তাৎপর্যপূর্ণ।

এ দিকে, এবার শপথগ্রহণ অনুষ্ঠান হবে ব্রিগেডে। মূলত রাজভবনে শপথ অনুষ্ঠান হয় প্রতিবার। তবে এবার হচ্ছে ব্রিগেডে। শনিবার সকাল ১০টার সময় এই শপথের অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে। শমীক নিজে বলেন, “আগামী ৯ তারিখ সকাল ১০টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ হবে।” তবে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী উপস্থিত থাকছেন কি না এখনও জানা যায়নি।

 

Follow Us