Dilip on Bus Fare: ‘বাস ভাড়া বাড়ানোর দরকার আছে, নয়ত রেভিনিউ কোথা থেকে আসবে?’, পুজোর পরই বাড়ছে ভাড়া?

Dilip Ghosh: রাজ্যের মন্ত্রী বলেনছেন, "ভালো ভালো বাস বেরিয়েছে। তাতে ভাড়া দিয়ে লোক যেতে পারেন। এসি বাসের বুকিং-সিট বুকিং আগে হয়ে যায়। এসি ট্রেনের বুকিং আগে হয়ে যায়। কারণ মানুষ খরচা করতে চান। তাদের সুবিধা দিতে হবে তো। সুবিধা দিয়ে ভাড়া বাড়াতে হবে। আর বাড়ানোর দরকার আছে নাহলে রেভিনিউ কোথা থেকে আসবে?"

Dilip on Bus Fare: বাস ভাড়া বাড়ানোর দরকার আছে, নয়ত রেভিনিউ কোথা থেকে আসবে?, পুজোর পরই বাড়ছে ভাড়া?
দিলীপ ঘোষ, বিজেপি নেতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 15, 2026 | 9:04 AM

কলকাতা: পুজোর পরই বাড়তে পারে বাসের ভাড়া। পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের ইঙ্গিত সেই দিকেই। এবার সেই বাস ভাড়া বাড়ানোর পক্ষে বললেন রাজ্যের অপরমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বক্তব্য, বাস ভাড়া ,ট্রেন ভাড়া ,লোকাল ট্রেনের ভাড়া বহু বছর বাড়েনি। ফলে ভাড়া বাড়ানোতে কোনও সমস্যা নেই।

মন্ত্রী অর্জুন সিং মনে করেন যে, এখন যা পরিস্থিতি তার নিরিখে বাস ভাড়া বাড়ানো উচিত। তবে এর পাশাপাশি তিনি এও আশ্বস্ত করে বলেছেন, ভাড়া বাড়ানোর পাশাপাশি যাত্রী পরিষেবার মানও উন্নত ও সুনিশ্চিত করতে হবে। এ দিন দিলীপ ঘোষ বললেন, “সরকারি সংস্থাগুলিকে কমজোর করার চল চলে এসেছে। এটা চলতে পারে না কোনও সভ্য দেশে। আমরা মানুষের ইনকাম বাড়াব না, আমরা ভাড়া বাড়াব না। লোককে গরিব রেখে ভাবছি তোমাকে দয়া করছি এটা হতে পারে না। লোকের ইনকামও বাড়াতে হবে, যাতে তাঁরা ভালো সুবিধাও দিতে হবে।”

তাঁর বক্তব্য, এসি বাস-এসি ট্রেনে মানুষ তো টিকিট কেটে ওঠেন। তাহলে তারা এই পরিষেবা পেতে চান। রাজ্যের মন্ত্রী বলেনছেন, “ভালো ভালো বাস বেরিয়েছে। তাতে ভাড়া দিয়ে লোক যেতে পারেন। এসি বাসের বুকিং-সিট বুকিং আগে হয়ে যায়। এসি ট্রেনের বুকিং আগে হয়ে যায়। কারণ মানুষ খরচা করতে চান। তাদের সুবিধা দিতে হবে তো। সুবিধা দিয়ে ভাড়া বাড়াতে হবে। আর বাড়ানোর দরকার আছে নাহলে রেভিনিউ কোথা থেকে আসবে?”

Loading...
Unable to load recommendations.
Follow Us