Sajal Ghosh on Convocation Dress: ‘ওই আলখাল্লা…একটা কীরকম মার্কা,ওটা কেন পরবে মানুষ?’ কনভোকেশনের পোশাক নিয়ে সজল

Convocation Dress: শিক্ষা দফতরের তরফে সমাবর্তনের পোশাকে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এই নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। গত ২৩ নভেম্বর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে উচ্চশিক্ষা দফতর।

Sajal Ghosh on Convocation Dress: ওই আলখাল্লা...একটা কীরকম মার্কা,ওটা কেন পরবে মানুষ? কনভোকেশনের পোশাক নিয়ে সজল
সজল ঘোষ নিয়ে মন্তব্য কনভকেশনের ড্রেসImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 25, 2026 | 2:17 PM

কলকাতা: রাজ্যের তথা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনভোকেশনে বিদেশি ধাঁচের গাউন পরার প্রচলন রয়েছে। সঙ্গে থাকে হ্যাট। এই প্রচলন আজকের নয়, বহু-পুরনো। এবার সেইটাই বদলের উদ্যোগ নিতে চায় রাজ্য উচ্চশিক্ষা দফতর। সেই নিয়েই মুখ খুললেন বিজেপি বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh)। বললেন, “ওই আলখাল্লা…একটা কীরকম মার্কা, ওই পোশাকটা কেন পরবে মানুষ?” সময়ের সঙ্গে বদলানোর পরামর্শও দিয়েছেন তিনি। 

সজল বলেন, “এই শতাব্দী প্রাচীন ওই একটা পোশাক, যেটা আমরা ছোট ছিলাম তখন দেখতাম লোকে স্টুডিয়োতে গিয়ে তুলত। ওই আলখাল্লা…একটা কীরকম মার্কা, ওই পোশাকটা কেন পরবে মানুষ? সময়ের সঙ্গে সঙ্গে আপনার-আমার পোশাক বদলেছে। আর ওই পোশাকটা দেশীয় নয়, বাইরের নকল করা। তার পরিবর্তন হবে আপত্তি কোথায়?পরিবর্তনই জীবনের ধরন।”

শিক্ষা দফতরের তরফে সমাবর্তনের পোশাকে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এই নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। গত ২৩ নভেম্বর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে উচ্চশিক্ষা দফতর।

UGC-র ২০১৫, ২০১৯ ও ২০২৪ সালের পরামর্শের উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। UGC-র তরফে একাধিকবার সমাবর্তনের পোশাকে খাদি ও হ্যান্ডলুমের কাপড় ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। ভারতীয় আবহাওয়ার উপযোগী পোশাক তৈরির উপরও জোর দেওয়ার কথা বলেছিল ইউজিসি।

Loading...
Unable to load recommendations.
Follow Us