Encounter In Bengal: এনকাউন্টার কি বিচারবহির্ভূত? এবার মুখ খুললেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

Abhijit Ganguly On Encounter: বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ায় গেলে এই মামলাগুলি শেষ পর্যন্ত কোথায় পৌঁছবে বা কতদিন সময় লাগবে, তা কারও জানা নেই। সমাজ ও সাধারণ মানুষের দাবি থাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার। কিন্তু নির্দিষ্ট আইনি পদ্ধতি বা 'প্রসিডিওর' মেনে চলার বাধ্যবাধকতা থাকায় বিচারব্যবস্থার পক্ষে সবসময় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না।

Encounter In Bengal: এনকাউন্টার কি বিচারবহির্ভূত? এবার মুখ খুললেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি
প্রতীকী ছবিImage Credit source: Tv9 Bangla

Nov 18, 2026 | 1:42 PM

কলকাতা: বারুইপুর থেকে যে পর্বের শুরু বাংলায়, তাতে নবতম সংযোজন শান্তিনিকেতনের এনকাউন্টার। বাংলায় এখনও পর্যন্ত পাঁচটি এনকাউন্টার। তাতে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিচারব্যবস্থা হাতে তুলে নেওয়া হচ্ছে? এনকাউন্টার কি বিচারবহির্ভূত? জানালেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিরোধীদের অভিযোগ, এনকাউন্টারের নামে আইন ও বিচারব্যবস্থাকে হাতে তুলে নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “বাংলায় এনকাউন্টার হচ্ছে, ঠিকই আছে। যদি দুষ্কৃতীরা পুলিশকে গুলি করে, পুলিশ তো নিশ্চয়ই রসগোল্লা ছুড়বে না।” প্রসঙ্গত, গত সপ্তাহেই শান্তিনিকেতনে পুলিশকে গুলি করে এনকাউন্টারে নিহত হয় রতন শেখ নামে কুখ্যাত এক দুষ্কৃতী। তার বিরুদ্ধে ৩৬ টা মামলা ছিল।

বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ায় গেলে এই মামলাগুলি শেষ পর্যন্ত কোথায় পৌঁছবে বা কতদিন সময় লাগবে, তা কারও জানা নেই। সমাজ ও সাধারণ মানুষের দাবি থাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার। কিন্তু নির্দিষ্ট আইনি পদ্ধতি বা ‘প্রসিডিওর’ মেনে চলার বাধ্যবাধকতা থাকায় বিচারব্যবস্থার পক্ষে সবসময় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না।

তবে এটিকে কোনওভাবেই ‘এক্সট্রা কনস্টিটিউশনাল কিলিং’ বা বিচারবহির্ভূত হত্যা বলে মানতে নারাজ তিনি। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, “ইচ্ছাকৃতভাবে কাউকে মারা হচ্ছে না। অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময়ও সে দুষ্কৃতীপনা ছাড়তে পারছে না এবং পুলিশকে আক্রমণ করছে। আত্মরক্ষার্থে পুলিশকে পাল্টা গুলি ছুড়তে হচ্ছে, আর তাতেই দুষ্কৃতীরা আহত বা নিহত হচ্ছে। আমি এই এনকাউন্টার ১০০ শতাংশ সমর্থন করছি।”

পাশাপাশি, বিরোধীদের দ্বিচারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কটাক্ষ, প্রকাশ্যে বিবৃতি দেওয়ার সময় বিরোধীরা বিচারব্যবস্থার দোহাই দিলেও, একান্ত আলোচনায় তারাই আবার নীচু গলায় পুলিশি পদক্ষেপকে সমর্থন করে বলেন, “ঠিক আছে, ঠিক আছে, চালাও।” বিচারব্যবস্থার প্রতি বিরোধীদের আদৌ নিজেদের আস্থা আছে কি না, তা নিয়েও পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us