AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: বইমেলায় গিয়ে ছোটবেলার স্মৃতি চোখের সামনে ঘুরপাক দিলীপের

Dilip Ghosh: এদিন বইমেলার মাঝে একটি আচারের দোকান দেখেও দাঁড়িয়ে পড়েন দিলীপ। কত রকমের আচার রয়েছে, কী কী রয়েছে সবটা খোঁজ নেন। দিলীপের সংযোজন, "কলকাতা বইমেলার আলাদা আকর্ষণ আছে। আলাদা আঙ্গিক আছে। আবহাওয়ার কারণে অনেকে আসতে পারেননি। রোজ আসুন বইমেলায়। নতুন বই কেনার সুযোগ কাজে লাগান।"

Dilip Ghosh: বইমেলায় গিয়ে ছোটবেলার স্মৃতি চোখের সামনে ঘুরপাক দিলীপের
বইমেলায় দিলীপ ঘোষ। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 24, 2024 | 9:29 PM
Share

রঞ্জিত ধর

কলকাতা: বইমেলায় ঘুরলেন দিলীপ ঘোষ। কখনও চায়ের কাপ হাতে, কখনও আবার কারও আবদারে সেলফির মুডে দেখা গেল এই বিজেপি সাংসদকে। বুধবার জনবার্তা, বিশ্ব হিন্দু পরিষদ, আনন্দমার্গ প্রকাশন থেকে শুরু করে কলকাতা বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখলেন দিলীপ ঘোষ। বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে কাছে পেয়ে বইমেলায় আসা বইপ্রেমীরা সেলফিও তুললেন তাঁর সঙ্গে। বিভিন্ন বুক স্টলে প্রকাশকদের সঙ্গে কথাও বলেন দিলীপ।

দিলীপ ঘোষের কথায়, বইমেলায় যেন সকলে আসেন। বই কেনা, বই পড়ার পাশাপাশি একসঙ্গে মিলিত হওয়ার জায়গা এই বইমেলা প্রাঙ্গণ। এদিন বইমেলায় এসে শৈশবের স্মৃতিচারণও করতে শোনা যায় দিলীপ ঘোষকে। স্বদেশি যুগের সুলেখা কালি সংস্থার স্টলে এদিন যান দিলীপ ঘোষ। সেখানে ঢুকে নিজের ছোটবেলা নিয়ে দিলীপ বলেন, “সে সময় ঝরনা কলম ছিল। গ্রামে সরকাঠি কেটে লিখতাম আমরা। তখনও কলম পৌঁছয়নি গ্রামে। এই পেনের কালির কথা ভুলেই গিয়েছিলাম আমরা। বইমেলায় এসে নতুন রূপে দেখে ভাল লাগছে। আরও কিছু প্রাচীন ঐতিহ্য উঠে দাঁড়াক।”

এদিন বইমেলার মাঝে একটি আচারের দোকান দেখেও দাঁড়িয়ে পড়েন দিলীপ। কত রকমের আচার রয়েছে, কী কী রয়েছে সবটা খোঁজ নেন। দিলীপের সংযোজন, “কলকাতা বইমেলার আলাদা আকর্ষণ আছে। আলাদা আঙ্গিক আছে। আবহাওয়ার কারণে অনেকে আসতে পারেননি। রোজ আসুন বইমেলায়। নতুন বই কেনার সুযোগ কাজে লাগান।”

Follow Us
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
বৃহস্পতিবারের পর আজ, ফের সই জালিয়াতি মামলায় অভিষেককে তলব
বৃহস্পতিবারের পর আজ, ফের সই জালিয়াতি মামলায় অভিষেককে তলব
মমতার বিরুদ্ধে এবার আসরে কাকলি-পুত্র, কেন আইনি নোটিস পাঠালেন?
মমতার বিরুদ্ধে এবার আসরে কাকলি-পুত্র, কেন আইনি নোটিস পাঠালেন?