Samik Bhattacharya: ‘আমাদের দলের কিছু-কিছু মানুষের নিরাপত্তা আছে, সেগুলি তুলে নিতে হবে’

শমীক ভট্টাচার্য বলেন, "আমার দলের ক্ষেত্রেও কিছু-কিছু মানুষের কাছে নিরাপত্তা আছে। সেগুলি বহু জায়গায় তুলে নিতে হবে। এগুলো চলবে না। চলতে দেওয়া যাবে না। একটা পুলিশ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন। ২০০-২৫০ পুলিশ নিয়ে দিল্লি যাত্রা এর জন্যই মার্জিন বাড়ছে। নিরাপত্তার মার্জিন থেকে ১৫ হাজার...কমেছে।"

Samik Bhattacharya: আমাদের দলের কিছু-কিছু মানুষের নিরাপত্তা আছে, সেগুলি তুলে নিতে হবে
শমীক ভট্টাচার্যImage Credit source: PTI

May 06, 2026 | 5:19 PM

কলকাতা: অযাচিত ভাবে নিরাপত্তা পাওয়া নিয়ে এবার মুখ খুললেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন, যাঁরা প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি নিরাপত্তা পান তাঁদের সেই নিরাপত্তা তুলে নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শমীক ভট্টাচার্য বলেন, “আমার দলের ক্ষেত্রেও কিছু-কিছু মানুষের কাছে নিরাপত্তা আছে। সেগুলি বহু জায়গায় তুলে নিতে হবে। এগুলো চলবে না। চলতে দেওয়া যাবে না। একটা পুলিশ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন। ২০০-২৫০ পুলিশ নিয়ে দিল্লি যাত্রা এর জন্যই মার্জিন বাড়ছে। নিরাপত্তার মার্জিন থেকে ১৫ হাজার…কমেছে।”

তবে শুধু নিরাপত্তার বিষয়ই নয়, একই সঙ্গে শমীক ভট্টাচার্য বারেবারে বার্তা দিয়েছেন ভোট পরবর্তী হিংসা নিয়েও। তিনি বলেছিলেন কোনও ভাবে এই হিংসা বরদাস্ত করা হবে না। বলেন, “পার্টি কোনও অবস্থাতেই ভোট পরবর্তী হিংসা গ্রহণ করবে না। সমস্ত জায়গায় হাত জোড় করে অনুরোধ করছি পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানোর জন্য। পশ্চিমবঙ্গের ঔদ্ধত্যের অবদানের জন্য মানুষ এই রায় দিয়েছেন। মানুষের এই রায়দানের প্রতি শ্রদ্ধা জানান। মানুষের মর্যাদা রক্ষা করুন। এই জয় গণতন্ত্রের জয়। আমরা প্রশাসন পুলিশকে বার্তা দিচ্ছি, যেখানে হিংসার ঘটনা দেখবেন কোনও রং দেখবেন না কঠোর ব্যবস্থা নেবেন। হাতে গেরুয়া পতাকা-মাথায় গেরুয়া আবির লাগিয়ে কিংবা বিজেপির পতাকা নিয়ে পরিচিত যত বড়ই বিজেপি নেতা হোক কোনও জায়গায় আক্রমণ করলে কড়া পদক্ষেপ করবেন।”

 

Follow Us