Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের মহিলা ওয়াশরুমের টিস্যু পেপারে বাংলা হরফে লেখা… সাতসকালে হুলস্থুল-কাণ্ড

সকাল ৮ টা ৫৫ মিনিটে বিষয়টি নজরে আসে সাফাইকর্মীদের। এরপর এই খবর যায় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। সিআইএসএফ-কে বিষয়টি জানানো হয়। দ্রুততার সঙ্গে ২৩ নম্বর গেট খালি করে দেওয়া হয়। সিআইএসএফের ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড নামিয়ে দেওয়া হয়।

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের মহিলা ওয়াশরুমের টিস্যু পেপারে বাংলা হরফে লেখা... সাতসকালে হুলস্থুল-কাণ্ড
কলকাতা বিমানবন্দরে হুমকিImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 23, 2026 | 11:36 AM

কলকাতা: ফের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে (Kolkata International Airport) আতঙ্ক। পুজোর পর বহ মানুষ কলকাতা থেকে নিজের কর্মস্থলে ফিরছেন। যাঁরা দেশে ফিরেছিলেন, তাঁদেরও এবার ফেরার পালা। সেই আবহেই বিমানবন্দরে হুমকি। কোনও ফোন বা ইমেইল নয়, অভিনব উপায়ে হুমকির বার্তা দেওয়া হয়েছে। কোন গেটে, কোথায় বোমা রাখা আছে, সেই বার্তা দেওয়া হয়। আপাতত তন্নতন্ন করে তল্লাশি চালাচ্ছে সিআইএসএফ।

শুক্রবার সকালের ঘটনা। বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়। মহিলা ওয়াশরুমে মধ্যে টিস্যু পেপারের উপর বাংলা হরফে স্পষ্ট লেখা ছিল সেই বার্তা। ২৩ নম্বর গেটে বোমা মজুদ আছে, সিআইএসএফকে উড়িয়ে দেওয়া হবে, এমনটাই বলা হয় সেই বার্তায়।

সকাল ৮ টা ৫৫ মিনিটে বিষয়টি নজরে আসে সাফাইকর্মীদের। এরপর এই খবর যায় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। সিআইএসএফ-কে বিষয়টি জানানো হয়। দ্রুততার সঙ্গে ২৩ নম্বর গেট খালি করে দেওয়া হয়। সিআইএসএফের ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড নামিয়ে দেওয়া হয়। ঘিরে ফেলে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হচ্ছে।

চলতি মাসের ৮ তারিখেই কলকাতা বিমানবন্দরে হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়। আর এবার অভিনব উপায়ে হুমকি বার্তা এল শহরে। লেডিস ওয়াশরুমে টিস্যু পেপারে চিরকুটে এই ধরনের হুমকি বার্তা যাত্রীদের মধ্যে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। চলতি বছরে ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, অক্টোবরে পরপর হুমকি এসেছে। এইভাবে কখনও চিরকুটে হুমকি কখনও ইমেইল মারফত হুমকি আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে বিমানবন্দরের যাত্রীদের মধ্যে।

Loading...
Unable to load recommendations.
Follow Us