Bangla NewsKolkata Breaking news in bengali live updates on sir in west bengal kolkata weather politics mamata banerjee latest news on 14 march
live now
West Bengal News Live Today: রাষ্ট্রপতির ‘অ্যাপয়েন্টমেন্ট’ চেয়ে তৃতীয়বার চিঠি দিল তৃণমূল
Breaking News in Bengali Live Updates: রাজ্যের নতুন মুখ্য়সচিবের নেতৃত্বে স্ক্রিনিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কমিশন। ভোটে চড়চড়িয়ে বাড়ছে উত্তাপ। আজ রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। রান্নার গ্যাসের সিলিন্ডারের অপ্রতুলতা ও দাম বৃদ্ধির প্রতিবাদে এই মিছিল হবে। আজ এই ধরনের সব খবর দেখুন এক নজরে
রাষ্ট্রপতিকে তৃতীয় চিঠিImage Credit source: নিজস্ব চিত্র
প্রথমবার যখন চিঠি দিয়েছিল, রাষ্ট্রপতি ভবন সাফ জানায়, সময় দেওয়া সম্ভব নয়।
এরপর গত ১১ মার্চ দ্বিতীয় চিঠি।
কিন্তু তার ভিত্তিতে কোনও পাল্টা উত্তর আসেনি।
অবশেষে আবার সময় চেয়ে তৃতীয় চিঠি পাঠাল তৃণমূল।
16 Mar 2026 12:23 PM (IST)
রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূলের
ভোট ঘোষণার পর রাতারাতি মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের বদলের প্রতিবাদ রাজ্যসভায়। বিষয়টি রাজ্যসভায় তোলেন ডেরেক ও ব্রায়েন। প্রশাসনের রাতারাতি রদবদলের প্রতিবাদে রাজ্যসভায় সরব তৃণমূল সাংসদরা। সারাদিনের জন্য রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূলের।
16 Mar 2026 11:43 AM (IST)
ফের বিতর্কে সৌগত রায়
দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রপতির প্রাতঃরাশে যোগ দিলেন সৌগত রায়।
তৃণমূল সংসদীয় দলের ডেপুটি লিডার শতাব্দী রায় বললেন, ‘দিদি বুঝবেন। সৌগতদা যে কাজগুলি করেন, দলের কাজের সঙ্গে কতটা যায় জানি না।’
‘সৌগত রায় মনে হয় দলের কথা মানছেন না। সিনিয়র মোস্ট সাংসদ হয়ে দলের ঊর্ধ্বে উঠে কাজ করছেন।’
কটাক্ষ বিজেপি সাংসদ মনোজ টিগ্গার।
রমজান চলাকালীন রাষ্ট্রপতির প্রাতঃরাশ আমন্ত্রণে তৃণমূল সংসদরা যাবে না বলেই প্রাথমিকভাবে জানানো হয়েছিল। দলের মুসলিম সাংসদদের রোজা চলছে তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
রমজান চলাকালীন কেন প্রাতঃরাশ এর আমন্ত্রণ জানানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিলেন তৃণমূল সাংসদ নাদিমুল হকও।
16 Mar 2026 11:40 AM (IST)
CPIM Candidate: আসন সমঝোতা এখনও বাকি, তারই মাঝে বামেদের প্রার্থী ঘোষণা?
বামেদের প্রার্থী ঘোষণা হবে।
বাম ও আই এস এফ আসন সমঝোতা এখনও হল না।
অথচ বাম ও আইএসএফের মধ্যে আসন সমঝোতা নিয়ে বারবার আলোচনা হলেও তার বাস্তবায়ন হল না।
শুধু আসনেই নয় সমঝোতা থমকে নয়। কোথাও কোথাও আই এস এফের প্রার্থীদের নাম নিয়েও আপত্তি করেছে বামেরা।
তা নিয়েও টানাপড়েন তৈরি হয়েছে বাম আর আই এস এফ নেতৃত্বের মধ্যে বলে সূত্রের দাবি।
16 Mar 2026 11:38 AM (IST)
মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব বদল
বিকেলে বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা। আর রাতেই বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের।
রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে পদ থেকে সরিয়ে দিল
মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব পদে কারা বসবেন, তাও জানিয়ে দিল।
এই নির্দেশ কার্যকর করে সোমবার বিকেল ৩টার মধ্যে রিপোর্ট পাঠাতে বলেছে কমিশন। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার রাতেই কমিশনের এই পদক্ষেপ ঘিরে শোরগোল পড়েছে।
রবিবার রাতে এক নির্দেশে নির্বাচন কমিশন জানিয়েছে, ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালাকে মুখ্যসচিব নিয়োগ করা হয়েছে।
১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষকে স্বরাষ্ট্রসচিব পদে বসানো হয়েছে।
16 Mar 2026 11:36 AM (IST)
Mamata Banerjee: আজ পথে মমতা
সোমবার দুপুরে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী।
মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে ভাষণ দেবেন মমতা।
কলকাতা: রাজ্যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে। এরই মধ্যে মধ্যরাতেই রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বদল করে দিয়েছে নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় রাজ্যের মুখ্যসচিব এখন দুষ্মন্ত নারিয়ালা। স্বরাষ্ট্রসচিব জগদীশ মীনার বদলে নতুন স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ। রাজ্যের নতুন মুখ্য়সচিবের নেতৃত্বে স্ক্রিনিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কমিশন। ভোটে চড়চড়িয়ে বাড়ছে উত্তাপ। আজ রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। রান্নার গ্যাসের সিলিন্ডারের অপ্রতুলতা ও দাম বৃদ্ধির প্রতিবাদে এই মিছিল হবে। আজ এই ধরনের সব খবর দেখুন এক নজরে