West Bengal News Highlights: দিল্লিতে শাহর সঙ্গে বৈঠক শুভেন্দুর, কী কথা হল?

Breaking News in Bengali Live: এবার তাতেই সিলমোহর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই দিন দুপুর ১টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। তারপর বিএসএফ-এর কপ্টার চেপে উড়ে যাবেন মায়াপুরের উদ্দেশে। সেখানে দুপুর ২টো ২৫ মিনিট থেকে বিকাল ৪টে ২৫ মিনিট পর্যন্ত ইসকনের অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অনুষ্ঠান শেষে আবার বিকালের দিকে ফিরে যাবেন দিল্লি।

West Bengal News Highlights: দিল্লিতে শাহর সঙ্গে বৈঠক শুভেন্দুর, কী কথা হল?
অমিত শাহর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীImage Credit source: Social Media

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 17, 2026 | 12:17 AM

কলকাতা: বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটমুখী বাংলায় ফের একবার সফরে শাহ। বিজেপি সূত্রে আগেই জানা গিয়েছিল, মঙ্গল অথবা বুধবার আসতে পারেন তিনি। এবার তাতেই সিলমোহর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই দিন দুপুর ১টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। তারপর বিএসএফ-এর কপ্টার চেপে উড়ে যাবেন মায়াপুরের উদ্দেশে। সেখানে দুপুর ২টো ২৫ মিনিট থেকে বিকাল ৪টে ২৫ মিনিট পর্যন্ত ইসকনের অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অনুষ্ঠান শেষে আবার বিকালের দিকে ফিরে যাবেন দিল্লি। শাহের এই সফরসূচিতে কোনও রাজনৈতিক কর্মসূচি বা বৈঠকের কথা জানা যায়নি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 17 Feb 2026 12:15 AM (IST)

    AERO suspended: ‘সতর্কের পরও নির্দেশ মানেননি’, ৭ AERO-কে সাসপেন্ড কমিশনের

    • সাত AERO-কে সরাসরি পদ থেকে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। সার্ভিস থেকেই তাঁদের সাসপেন্ড করা হয়েছে। আর অন্য রাজ্যে এই নজির নেই।
    • কমিশনের বক্তব্য, মাইক্রো অবজার্ভার এবং অবজার্ভাররা সতর্ক করার পরও ওই সাত AERO নির্দেশ মানেননি। তাই, তাঁদের সাসপেন্ড করা হল।
  • 17 Feb 2026 12:10 AM (IST)

    Suvendu Adhikari: দিল্লিতে ৩০ মিনিট শাহর সঙ্গে বৈঠক শুভেন্দুর

    • বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। এই আবহে নয়াদিল্লি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে দেখা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    • সোমবার দিল্লিতে শাহর সঙ্গে ৩০ মিনিট বৈঠক হয় শুভেন্দুর।
    • জানা গিয়েছে, বাংলায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার।
    • বুধবার বাংলায় আসছেন অমিত শাহ। তার আগে দিল্লিতে শুভেন্দুর সঙ্গে তাঁর এই বৈঠক নিয়ে জল্পনা বাড়ছে।

     

  • 16 Feb 2026 05:33 PM (IST)

    Yuva Sathi: যুবসাথীতে কোথায় কত আবেদন জমা পড়ল

    • মাধ্যমিক পাশ করা, চাকরি না পাওয়া যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন এই প্রকল্পে। রবিবার থেকে শুরু হয়েছে এই প্রকল্পে আবেদনের প্রক্রিয়া। ৪৮ ঘণ্টা পেরোয়নি এখনও। তার আগেই আবেদনকারীর সংখ্যা ছুঁয়ে ফেলল ৮ লক্ষ।
    • গতকাল পর্যন্ত মোট আবেদনের নিরিখে শীর্ষে রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ। সেখানে দেড় দিনে আবেদকারীর সংখ্যা ৭৭ হাজার ৭৯০। দক্ষিণ ২৪ পরগনায় মোট ৪৯ হাজার ৪৪৯টি আবেদন জমা পড়েছে। তৃতীয় স্থানে বাঁকুড়া। আবেদনের সংখ্যা ৪৮ হাজার ১২২।

    কোথায়, কত আবেদন জমা পড়েছে বিস্তারিত পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যে ৮ লাখ বেকারের আবেদন, শুধু কলকাতায় ভাতার আবেদন কত জমা পড়ল জানেন

  • 16 Feb 2026 02:40 PM (IST)

    SIR: কোন কোন নথি গ্রহণযোগ্য নয়, স্পষ্ট করল কমিশন

    • সরকারি নথি হলেও ‘বাংলার বাড়ি’, ‘ইন্দিরা আবাস যোজনা’, ‘প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস’ যোজনার নথিও গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। সিইও দফতরের তরফে এই নথিগুলির বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।
    • প্রশ্ন হল, হিয়ারিং তো শেষ, এবার কী হবে? অনেক জায়গাতেই ইআরও-রা ওই সব নথি গ্রহণ করেছেন। যাঁরা শুধুমাত্র এই সব নথি দিয়েছেন, তাঁদের নাম বাদ পড়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে।
    • এই বিষয় নিয়েও রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে। বিজেপির স্পষ্ট জবাব, এই নথিগুলি তো কোনওদিনই এসআইআর-এর জন্য ধার্য ছিল না, তাহলে প্রশ্নটা উঠল কেন!
  • 16 Feb 2026 12:16 PM (IST)

    ভোটমুখী বাংলায় চাকরিপ্রার্থীদের প্রতিবাদ

    • করুণাময়ীতে থালা বাজিয়ে চলছে প্রতিবাদ।
    • চাকরি চেয়ে আন্দোলনে নেমেছেন প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।
    • কবে নিয়োগ হবে? থালা বাজিয়ে সেই নিয়েই প্রশ্ন তোলেন চাকরিপ্রার্থীরা।

  • 16 Feb 2026 11:34 AM (IST)

    প্রতীক উর রহমানের পদত্যাগ

    • ‘নৈতিকতার ঠেকা’ নিয়ে তাল ঠোকাঠুকি।
    • দিন কয়েক আগেই নাম না-করে শতরূপ ঘোষের বক্তব্যের বিরোধিতা করেছিলেন প্রতীক উর।
    • এবার সেই বির্তকের পরেই রাজ্য কমিটি থেকে পদত্য়াগের ঘটনা।
    • পদত‍্যাগপত্র পাঠিয়েছেন প্রাক্তন SFI রাজ‍্য সভাপতি।

  • 16 Feb 2026 11:32 AM (IST)

    West Bengal SIR: বাংলার সাত আধিকারিককে সাসপেন্ড-নির্দেশ কমিশনের, নবান্নে এল চিঠি

    • বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জন পর্বের শেষবেলায় পরপর কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের।
    • বাংলার সাত আধিকারিক দ্রুত সাসপেন্ড (নিলম্বিত) করার নির্দেশ দিয়েছে কমিশন।
    • এই মর্মে রাজ্যের মুখ্যসচিবকে পদক্ষেপ করার জন্য নবান্নে একটি চিঠিও পাঠিয়েছে নয়াদিল্লি।
    • এই আধিকারিকদের বিরুদ্ধে কাজে অসদাচারণ, ক্ষমতার অপব্যবহার এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছে কমিশন।

    সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন এখানে ক্লিক করে।

  • 16 Feb 2026 11:29 AM (IST)

    ‘বাংলায় বলুন…’, কাউন্সিলরদের ‘লাইন’ বুঝিয়ে দিল তৃণমূল

    • তৃণমূলের কাউন্সিলরদের বাজেট অধিবেশনে বাংলায় বক্তৃতা করার আবেদন জানালেন কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্যসচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত।
    • সাফ লিখলেন, “বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শামিল হয়ে কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে সকল বক্তৃতা বাংলায় রাখার জন্য সদস্যদের আবেদন জানানো হল।”
    • কিন্তু পুরসভায় শাসকদলের এমন অনেক কাউন্সিলর রয়েছেন, যাঁদের মাতৃভাষা হিন্দি কিংবা উর্দু। মুখ্য সচেতকের আহ্বানে সাড়া দিয়ে তাঁদের বক্তৃতা করতে হবে বাংলায়।

    সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন এখানে ক্লিক করে

Follow Us