West Bengal News Today Highlights: রঙের উৎসবে মেতে উঠেছে বাংলা, ভোটের আগেই দিকে দিকে জোর টহল কেন্দ্রীয় বাহিনীর

Live: এবারের ভোটে যে বরাবরের মতোই হটস্পট ভবানীপুর বিধানসভা কেন্দ্র তা বলার অপেক্ষা রাখে না। দোলের সকালে ভবানীপুর পরিক্রমা করে ফেললেন শুভেন্দু অধিকারী।গোপালের মূর্তি হাতে জনসংযোগে বিধানসভার বিরোধী দলনেতা। অন্যদিকে ভোটমুখী বাংলায় জোরদার টহল শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী।

West Bengal News Today Highlights: রঙের উৎসবে মেতে উঠেছে বাংলা, ভোটের আগেই দিকে দিকে জোর টহল কেন্দ্রীয় বাহিনীর

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 04, 2026 | 5:49 AM

কলকাতা: দোলে মেতে উঠেছে বাংলা। মায়াপুর থেকে বিষ্ণুপুর-কামারপুকুর সর্বত্রই বাড়ছে ভিড়। ঐতিহ্যের শহর মেদিনীপুরেও বসন্ত উৎসবে মাতলো শহরবাসী। কামারপুকুর রামকৃষ্ণ মঠে মহাসমারোহে পালিত হচ্ছে দোল উৎসব। অন্যদিকে দোলেও চড়ছে ভোটের উত্তাপ। এবারের ভোটে যে বরাবরের মতোই হটস্পট ভবানীপুর বিধানসভা কেন্দ্র তা বলার অপেক্ষা রাখে না। দোলের সকালে ভবানীপুর পরিক্রমা করে ফেললেন শুভেন্দু অধিকারী।গোপালের মূর্তি হাতে জনসংযোগে বিধানসভার বিরোধী দলনেতা। অন্যদিকে ভোটমুখী বাংলায় জোরদার টহল শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 03 Mar 2026 06:30 PM (IST)

    সবুজ আবির খরচ করতে বারণ করলেন কুণাল, দিলেন পরামর্শও

    দোলের দিনও ঘুরিয়ে রাজনীতির বড় বার্তা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। দোল খেলায় যখন বাঙালি মেতে উঠেছে সেই সময় তৃণমূল নেতার বার্তা, যে কোনও রং নিয়েই দোল খেলুন। আবির গায়ে মাখুন। কিন্তু সবুজ রং এখনই খেলে শেষে করে দেবেন না। অর্থাৎ, ভোটের পর সবুজ আবিরই যে উড়বে সেই মন্তব্যই করেছেন কুণাল ঘোষ।

  • 03 Mar 2026 01:58 PM (IST)

    সংঘাতের মাঝেই ভূমিকম্প ইরানে

    যুদ্ধ, সংঘর্ষের মাঝেই কেঁপে উঠল ইরান। মঙ্গলবার সকালে ইরানে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। দক্ষিণ ইরানের ফারস প্রদেশের গেরাশের কাছে কম্পন অনুভূত হয়।

  • 03 Mar 2026 01:55 PM (IST)

    রাশিয়ার থেকে তেল কেনা বাড়াবে ভারত?

    তেল সংকটের পরিস্থিতিতে রাশিয়ার থেকে তেলের আমদানি বাড়ানোর চিন্তা-ভাবনা করুক ভারত। এমনটাই চাইছে তেল পরিশোধন সংস্থাগুলি। কেন্দ্রকে আর্জিও জানিয়েছে তারা। জানা গিয়েছে, সোমবারই এই বিষয়ে একটি বৈঠক করেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। যুদ্ধের প্রেক্ষাপটে ভারতে তেল সরবরাহ কোন পর্যায়ে রয়েছে, সেই বিষয়ে মন্ত্রকের আধিকারিক এবং রাষ্ট্রীয়ত্ব সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে এবং সঠিক সময় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

  • 03 Mar 2026 01:54 PM (IST)

    আটকে ৮৯ লাখ ২৩ হাজার ২৮১ ভারতীয়

    পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে লক্ষ লক্ষ ভারতীয় রয়েছেন। বিদেশমন্ত্রক সূত্রে খবর, মোট ১৫টি দেশে মোট ৮৯ লাখ ২৩ হাজার ২৮১ ভারতীয়রা রয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।

  • 03 Mar 2026 01:30 PM (IST)

    বুথের চারপাশে থাকবে CCTV

    বুথে-বুথে নজর নির্বাচন কমিশন। প্রতি বুথে সিসিটিভি (CCTV) ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা আগেই ছিল। আর এবার বুথের ভিতরে আর বাইরে সিসিটিভি বসাতে নির্দেশ ECI-এর। সোমবার ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জেলা শাসক ও কমিশন কর্তাদের বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    নির্বাচন কমিশনের ব্যাখ্যা, এর ফলে বুথের ভিতরে ও বাইরে যেখানেই গন্ডগোল হোক না কেন তা ধরা পড়বে ক্যামেরায়। আর সেই নিয়ে ব্যবস্থাও নেবে কমিশন। এমনকী কেউ যদি জোরপূর্বক বুথে ঢোকার চেষ্টাও করেন তাহলেও ব্যবস্থা নেবে কমিশন। এছাড়াও বুথের বাইরে পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন মাইক্রো-অবজারভাররা। বিধানসভা নির্বাচনের আগে এই প্রাক প্রস্তুতিতে স্পষ্ট এবার কোমর বেঁধেই নামতে চলেছে কমিশন। তাই বাহিনী বৈঠকে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে।

  • 03 Mar 2026 11:53 AM (IST)

    Suvendu Adhikari: দোলের সকালে ভবানীপুরে হাজির শুভেন্দু

    ভোটের হটস্পট ভবানীপুরে দোলের সকালেই জনসংযোগে নেমে পড়লেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোপালের মূর্তি হাতে চলল পরিক্রমা। দিলেন পুজোও। সঙ্গে প্রচুর দলীয় কর্মী সমর্থক।

  • 03 Mar 2026 11:01 AM (IST)

    দোলে মাতোয়ারা বাংলা

  • 03 Mar 2026 10:59 AM (IST)

    জোরদার টহল শুরু করল কেন্দ্রীয় বাহিনী

    • ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। শহরের স্পর্শকাতর বুথগুলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কনফিডেন্স বিল্ডিং করার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 
    • প্রথম দফায় মোট ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। এদিকে গতকালই বাঁকুড়ার বিষ্ণুপুরে আসা এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজ সকাল থেকে রুট মার্চ শুরু করে। রুট মার্চ শুরু গড়িয়াহাটেও।
Follow Us