Bangla NewsKolkata Breaking news in bengali live updates on sir in west bengal kolkata weather politics mamata banerjee latest news on march 4
West Bengal News Today Highlights: মধ্যমগ্রামে ব্রিজের পাশে বিধ্বংসী আগুন, পরপর পুড়ে ছাই একাধিক দোকান, মৃত ১
Live: মুচিপাড়া থানার একাধিক এলাকাতেও ভারী বুটের আওয়াজ।
বিগত ২-৩ দিন দক্ষিণ কলকাতার একাধিক থানা এলাকা জুড়ে হয়েছে রুট মার্চ হয়েছে। এদিন থেকে টহল শুরু মধ্য কলকাতার মুচিপাড়া গিরিশ পার্ক জুড়ে। এদিকে, সম্পত্তি নিয়ে তৃণমূলের তোলা অভিযোগের জবাব দিল CEO দফতর। CEO দফতরের পোস্টে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ট্যাগ করা হয়েছে।
কলকাতা: হোলির দিনেও শহরে রুট মার্চ। কেন্দ্রীয় বাহিনীর টিম টহল দেয় মধ্য কলকাতার শিয়ালদহ ও বউবাজার সংলগ্ন এলাকায়। মুচিপাড়া থানার একাধিক এলাকাতেও ভারী বুটের আওয়াজ।
বিগত ২-৩ দিন দক্ষিণ কলকাতার একাধিক থানা এলাকা জুড়ে হয়েছে রুট মার্চ হয়েছে। এদিন থেকে টহল শুরু মধ্য কলকাতার মুচিপাড়া গিরিশ পার্ক জুড়ে। এদিকে, সম্পত্তি নিয়ে তৃণমূলের তোলা অভিযোগের জবাব দিল CEO দফতর। CEO দফতরের পোস্টে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ট্যাগ করা হয়েছে। রাজ্যের সমস্ত খবর দেখুন এক নজরে…
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
04 Mar 2026 02:09 PM (IST)
Madhyamgram Fire: মধ্যমগ্রামে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক দোকান
মধ্যমগ্রামে বিধ্বংসী আগুন।
পরপর পুড়ে ছাই লাইনের পাশে বেশ কয়েকটি দোকান। ঘটনাস্থলে এই মুহূর্তে চারটি ইঞ্জিন।
আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একজনের। তিনি দোকানের কর্মী বলে জানা গিয়েছে।
মধ্যমগ্রামের ভাইস চেয়ারম্যান বলেন, “দুটো রেস্টুরেন্ট, দুটো কাঠের গোডাউন রয়েছে। প্রথমে কাঠের গোডাউনের সিলিন্ডার ফেটে যায়। তারপর রেস্টুরেন্টের সিলিন্ডার ফাটে। আমরা অনেক দিন বলেছি, আইনের বিরুদ্ধে গিয়ে দোকান চালাচ্ছে। আমি বারবার সতর্ক করে শীলদের। আমার কাছে জলের লাইনও চেয়েছিল। আমি বলেছি, এই ভাবে আন অথারাইজড জায়গায় জলের লাইন দেওয়া যাবে না।”
04 Mar 2026 02:03 PM (IST)
TMC: মঞ্চ তৈরি মমতার
এসআইআর ইস্যুতে আগামী ৬ তারিখ থেকে ধর্মতলা মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে।
লোহার কাঠামো ইতিমধ্যেই প্রস্তুত। রয়েছে প্রশাসনের কর্তা ব্যক্তিরাও।
৬ তারিখ থেকে শুরু হওয়া এই ধরনা আন্দোলন কত দিন চলবে, তা মঞ্চ থেকেই ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।