BSF Jawan: গরুপাচার আটকাতে দিলেন প্রাণ, BSF জওয়ানকে খুন পাচারকারীদের

Kolkata: সোমবার পাচারকারীদের রুখতে গিয়ে তাদের সঙ্গে লড়াইয়ে নদীতে নেবে নিখোঁজ হয়ে যান কে. ভেনু নামে এই জওয়ান। সোমবার ভোরে কাছাড় জেলার হরিনগর সীমান্ত এলাকায় গবাদি পশু পাচারের খবর পেয়ে অভিযানে নামে BSF। 

BSF Jawan: গরুপাচার আটকাতে দিলেন প্রাণ, BSF জওয়ানকে খুন পাচারকারীদের
কে. ভেনুImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 25, 2026 | 2:49 PM

কলকাতা: ভারত-বাংলাদেশের সীমান্তের শুধু পশ্চিমবঙ্গের অন্তর্গত এলাকা নয়, বাকি অংশ ও উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় সীমান্ত পাহারা এবং গরু পাচার (Cow Smuggling) রুখতে গিয়ে পাছারকারীদের হাতেই খুন হতে হল বিএসএফ জওয়ানকে (BSF)। মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ারের অন্তর্গত বাংলাদেশের সীমান্ত সংলগ্ন অসমের শ্রীভূমি জেলায় কুশিয়ারা নদী থেকে উদ্ধার হল ওই জওয়ানের দেহ। তাঁর দেহের সর্বত্র রয়েছে আঘাতের চিহ্ন। খুবলে দেওয়া হয়েছে শরীরের বিভিন্ন অংশ।

সোমবার পাচারকারীদের রুখতে গিয়ে তাদের সঙ্গে লড়াইয়ে নদীতে নেবে নিখোঁজ হয়ে যান কে. ভেনু নামে এই জওয়ান। সোমবার ভোরে কাছাড় জেলার হরিনগর সীমান্ত এলাকায় গবাদি পশু পাচারের খবর পেয়ে অভিযানে নামে BSF। BSF-এর কাছে খবর ছিল, ৪ থেকে ৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সীমান্ত দিয়ে গবাদি পশু পাচারের চেষ্টা করছে। সেই খবরের ভিত্তিতে কে. ভেনু এবং হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব সন্দেহভাজন পাচারকারীদের আটকানোর চেষ্টা করেন।

BSF জওয়ানদের চ্যালেঞ্জের মুখে পড়ে পাচারকারীরা পালানোর জন্য নদীতে ঝাঁপ দেয়। এরপর ওই দুই BSF জওয়ানও নদীতে নামেন। পরে জিতেন্দ্র যাদব নিরাপদে নদী থেকে উঠে আসতে পারলেও নিখোঁজ হয়ে যান ওই জওয়ান। এরপর খোঁজ শুরু হয় সর্বত্র। তারপরই বুধবার সকালে ক্ষতবিক্ষত অবস্থায় ওই জওয়ানের দেহ উদ্ধার হল।বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পাচারকারীদের অস্ত্রের আঘাতেই ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

কুশিয়ারা নদীর মাঝ বরাবর অংশই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। তার আশপাশের এলাকায় ড্রোন এবং অন্যান্য পরিকাঠামো নিয়ে ব্যাপক তল্লাশি শুরু করেছি বিএসএফ। কিন্তু এই ঘটনায় ফের প্রমাণ করলো, বাংলাদেশিদের তরফে উস্কানি চলছেই। যে কারণে পাচারকারীদের হাতে বলি হতে হল এই জওয়ানকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us