Calcutta High Court on Kunal: ‘এমন ঘটনা আর যেন না হয়’, কুণালের উপর হামলা নিয়ে মন্তব্য হাইকোর্টের

Kunal Ghosh:এ দিন, বিচারপতি জানতে চান, পরপর দু'দিন ব্যক্তিগত নিরাপত্তা থাকার পরও কীভাবে ঘটল? কোর্টে কুণাল ঘোষের আইনজীবীর বক্তব্য, "একজন প্রাক্তন বিধায়ক অন্য দলে গেলেন। তারপর তিনি সশস্ত্র বাহিনী পাচ্ছেন। অথচ এক সময় Y ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হত। আজ বন্ধ করে দেওয়া হয়েছে।"

Calcutta High Court on Kunal: এমন ঘটনা আর যেন না হয়, কুণালের উপর হামলা নিয়ে মন্তব্য হাইকোর্টের
কুণাল ঘোষImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 12, 2026 | 1:59 PM

কলকাতা: একবার নয় পরপর দু’বার হামলা হয়েছে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলার শুনানি আর্জি জানিয়েছেন। সোমবার ছিল সেই মামলার শুনানি। পুলিশ কমিশনারকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, এই ধরনের ঘটনা আর যেন না ঘটে। তবে এই মামলা যেহেতু প্রধান বিচারপতি শুনছেন তাই পরবর্তী শুনানি সেখানেই হবে।

এ দিন, বিচারপতি জানতে চান, পরপর দু’দিন ব্যক্তিগত নিরাপত্তা থাকার পরও কীভাবে ঘটল? কোর্টে কুণাল ঘোষের আইনজীবীর বক্তব্য, “একজন প্রাক্তন বিধায়ক অন্য দলে গেলেন। তারপর তিনি সশস্ত্র বাহিনী পাচ্ছেন। অথচ এক সময় Y ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হত। আজ বন্ধ করে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “দু’জন নিরাপত্তা রক্ষী সমর্থ নয় থ্রেট সামলানোর জন্য। কোন জায়গায় যেতে গেলে হুমকি দেওয়া হচ্ছে। গাড়িতে হামলা হয়েছে।”

কয়েক দিন আগে হুগলির শ্রীরামপুরে কোর্ট ময়দানে সভা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই উপস্থিত থাকার কথা ছিল কুণাল ঘোষের। রড,লাঠি,পাথর ও ইট দিয়ে গাড়িতে ভাঙচুর করা হয় ৷ গাড়ির কাচে ডিমও ছোড়া হয় ৷ কুণালের দাবি ছিল হামলার পিছনে আছে বিজেপি। পরবর্তীতে, ফের হামলা হয় কুণালের গাড়িতে। ফুলবাগানে যাওয়ার পথে হামলা চলে তাঁর উপর। নিজের নির্বাচনী এলাকাতেই হামলার শিকার হন বিধায়ক। অভিযোগ, ১৫ থেকে ২০ জনের বাইকবাহিনী তাঁর গাড়ি অনুসরণ করে পথ আটকায় এবং হামলা চালায়। হামলাকারীদের কয়েক জনের হাতে রিভলভার, গাড়ির কাচ ভাঙতে ব্যবহার করা হয় এমন হাতুড়ি ছিল ৷

 

 

Loading...
Unable to load recommendations.
Follow Us