Calcutta High Court: ‘অযোগ্যকে ওই পদে নিয়োগ আইনসম্মত নয়’, অধ্যক্ষ নিয়োগ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Calcutta High Court on Government College of Art and Craft: মামলার শুনানিতে নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও শর্তের বিষয়টি খতিয়ে দেখে আদালত। বিচারপতি রাই চট্টোপাধ্যায় জানান, ইউজিসির নির্ধারিত যোগ্যতা পূরণ না করলে অধ্যক্ষ পদে নিয়োগ আইনসম্মত হতে পারে না। ছত্রপতি দত্তের ক্ষেত্রে সেই যোগ্যতার শর্ত পূরণ হয়নি বলেই আদালতের পর্যবেক্ষণ।

Calcutta High Court: অযোগ্যকে ওই পদে নিয়োগ আইনসম্মত নয়, অধ্যক্ষ নিয়োগ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit source: Bhaswaran BhattacharyaUniversal Images Group via Getty Images

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 15, 2026 | 11:37 PM

কলকাতা: গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের অধ্যক্ষ পদে ছত্রপতি দত্তের নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, যোগ্যতা না থাকা সত্ত্বেও ছত্রপতিকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করেছিল তৃণমূল। বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের নির্দেশ, ইউজিসির নির্ধারিত যোগ্যতা পূরণ না করায় ওই পদে তাঁর নিয়োগ আইনসম্মত নয়।

২০১৫ সালে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পাবলিক সার্ভিস কমিশন। অধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, পিএইচডি ডিগ্রি, শিক্ষকতার অভিজ্ঞতা-সহ একাধিক মাপকাঠি পূরণ করা বাধ্যতামূলক। কিন্তু ছত্রপতি দত্তের নিয়োগের ক্ষেত্রে সেই সমস্ত শর্ত যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।

কী নির্দেশ দিল হাইকোর্ট?

মামলার শুনানিতে নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও শর্তের বিষয়টি খতিয়ে দেখে আদালত। বিচারপতি রাই চট্টোপাধ্যায় জানান, ইউজিসির নির্ধারিত যোগ্যতা পূরণ না করলে অধ্যক্ষ পদে নিয়োগ আইনসম্মত হতে পারে না। ছত্রপতি দত্তের ক্ষেত্রে সেই যোগ্যতার শর্ত পূরণ হয়নি বলেই আদালতের পর্যবেক্ষণ। বলেন, ‘অযোগ্যকে ওই পদে নিয়োগ আইনসম্মত নয়।’ এরপরই গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের অধ্যক্ষ পদে ছত্রপতি দত্তের নিয়োগ বাতিলের নির্দেশ দেন বিচারপতি।

Loading...
Unable to load recommendations.
Follow Us