Calcutta High Court: সৌজন্যে খোদ প্রধান বিচারপতিই, তৃতীয়াতে কলকাতা হাইকোর্ট সাক্ষী থাকল নজিরবিহীন দিনের

HC Blood Donation Camp: হাইকোর্টের ক্লার্কদের সংগঠনের উদ্যোগে এবং কমান্ড হাসপাতালের সহযোগিতায় হাইকোর্টের মেডিক্যাল সেন্টারে একটি বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন এই মহৎ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত বিশিষ্টজনেরা।

Calcutta High Court: সৌজন্যে খোদ প্রধান বিচারপতিই, তৃতীয়াতে কলকাতা হাইকোর্ট সাক্ষী থাকল নজিরবিহীন দিনের
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 13, 2026 | 5:56 PM

কলকাতা: আজ তৃতীয়া। পুজো শুরুর ঠিক আগের মুহূর্তে কলকাতা হাইকোর্ট সাক্ষী থাকল এক অনন্য ও প্রেরণামূলক ঘটনার। আদালতের বিচারকক্ষ ও দৈনন্দিন বিচার প্রক্রিয়া শুরুর আগে রক্তদান উৎসবে সামিল হলেন খোদ হাইকোর্টের প্রধান বিচারপতি ও একাধিক বিচারপতি।

হাইকোর্টের ক্লার্কদের সংগঠনের উদ্যোগে এবং কমান্ড হাসপাতালের সহযোগিতায় হাইকোর্টের মেডিক্যাল সেন্টারে একটি বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন এই মহৎ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের শুরুতেই প্রথম রক্তদাতা হিসেবে হাত বাড়িয়ে দেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। তাঁর এই উদ্যোগ দারুণ উৎসাহ জোগায় উপস্থিত সকলকে। প্রধান বিচারপতির পাশাপাশি এদিনের শিবিরে রক্তদান করেন বিচারপতি ওম নারায়ণ রাই, বিচারপতি অনুজ সিং এবং বিচারপতি রিশাদ মেধোরা। উপস্থিত ছিলেন কমান্ড হাসপাতালের জওয়ানরাও।

সব মিলিয়ে এই শিবিরে মোট ৫৩ জন রক্তদান করেন। এরপর রক্তদান পর্ব সম্পন্ন করেই নির্ধারিত সময়ে নিজের ডিভিশন বেঞ্চে বিচারের কাজে যোগ দেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাই। বিচারপতির আসনে বসে মানুষের বিচার করার পাশাপাশি সমাজসেবায় তাঁদের এই অংশগ্রহণ হাইকোর্ট চত্বরে এক বিরল ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করল।

Loading...
Unable to load recommendations.
Follow Us