Calcutta High Court on Suvendu: ‘ফাঁকা সিজার লিস্ট তৈরি করা হয়েছিল’,আদালতে পুলিশ বলার পর খারিজ শুভেন্দুর মামলা

Kolkata: তার মধ্যে পুলিশ সুপার আইপিএস সৌম্যদীপ ভট্টাচার্য, ASP আইপিএস নিখিল আগরওয়াল, তমলুকের সার্কেল ইন্সপেক্টর চম্পকরঞ্জন চৌধুরী, CMG সেল ওসি সৌরভ মিত্র, MTO অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কৌশিক ঢাল, কোলাঘাট থানার ওসি সৌরভ চিন্নারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এমনকী, ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা বিষয়টি জানিয়েছিলেন শুভেন্দু।পুলিশের ওই পদক্ষেপের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তাঁর বক্তব্য, পুলিশের সঙ্গে ওই তল্লাশিতে আইপ্যাকের লোকজন ছিলেন।

Calcutta High Court on Suvendu: ফাঁকা সিজার লিস্ট তৈরি করা হয়েছিল,আদালতে পুলিশ বলার পর খারিজ শুভেন্দুর মামলা
কলকাতা হাইকোর্টImage Credit source: Bhaswaran BhattacharyaUniversal Images Group via Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 29, 2026 | 11:25 AM

কলকাতা: বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কোলাঘাটের অফিস এবং বাড়িতে তল্লাশি সংক্রান্ত মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই সময় রাজনৈতিক উদ্দেশে ওই তল্লাশি অভিযান চলেছিল আদালতে জানায় পুলিশ। হাইকোর্টে রিপোর্ট দিয়ে কোলাঘাট থানা জানায়, ওই তল্লাশি থেকে কিছুই পাওয়া যায়নি। ফাঁকা সিজার লিস্ট তৈরি করা হয়েছিল। সেই কারণে তদন্ত আর এগোয়নি। এরপরই মামলা খারিজ করল বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ।

২০২৪ সালে লোকসভা ভোটের আগে শুভেন্দুর কোলাঘাটের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। অভিযোগ, ৭০-৮০ জন পুলিশকর্মী বাড়ি ঘিরে ফেলেন। পুলিশের দাবি, এক দুষ্কৃতীর খোঁজে সেখানে তল্লাশিতে গিয়েছিল। যদিও পুলিশের দাবি উড়িয়ে দিয়ে শুভেন্দু সেই সময় অভিযোগ করেছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ‘হামলা’ হয়েছে। বাড়ির লোকের উপস্থিতি ছাড়া কীভাবে অভিযান হতে পারে? সেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছিলেন শুভেন্দু। তৎকালীন কমিশনে যে চিঠি লিখেছিলেন, তার মধ্যে পুলিশ সুপার আইপিএস সৌম্যদীপ ভট্টাচার্য, ASP আইপিএস নিখিল আগরওয়াল, তমলুকের সার্কেল ইন্সপেক্টর চম্পকরঞ্জন চৌধুরী, CMG সেল ওসি সৌরভ মিত্র, MTO অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কৌশিক ঢাল, কোলাঘাট থানার ওসি সৌরভ চিন্নারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এমনকী, ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা বিষয়টি জানিয়েছিলেন শুভেন্দু।পুলিশের ওই পদক্ষেপের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তাঁর বক্তব্য, পুলিশের সঙ্গে ওই তল্লাশিতে আইপ্যাকের লোকজন ছিলেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us