Calcutta High Court: ‘এটাই শেষবার অনুমতি দেওয়া হল’, রাজ্যকে শর্ত বেঁধে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ

Calcutta High Court on Chhat Puja: রাসমনি প্রপার্টির সেবায়েতদের পক্ষে মামলায় বলা হয় যে ওই জায়গা ব্যবহার করতে দিলে হাজার হাজার লোক ওই স্থানে জমায়েত করবে। প্রত্যেক বছর এই ইস্যুতে মামলা হয়। পূজা করতে দেওয়া সম্ভব নয় বলে দাবি সেবায়েতদের। তাঁদের দাবি, জায়গাটার এখন অত্যন্ত খারাপ অবস্থা, মাত্র পাঁচ ফুট ঢোকার রাস্তা।

Calcutta High Court: এটাই শেষবার অনুমতি দেওয়া হল, রাজ্যকে শর্ত বেঁধে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 14, 2026 | 10:50 AM

কলকাতা: হাওড়ার রাসমনি ঘাটে শর্তসাপেক্ষে ছট পূজার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশে জানিয়েছে যে চলতি বছরই রাসমনি ঘাটে শেষ ছট পূজা করার অনুমতি দেওয়া হচ্ছে। আগামী বছর থেকে রাজ্য প্রশাসনকে অন্য কোনও জায়গায় এই পূজার ব্যবস্থা করতে হবে।

কী শর্ত দিল হাইকোর্ট

এই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ শর্ত হিসেবে জানিয়েছে, পুলিশ প্রশাসনকে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে ঘাটে। পাশাপাশি পুলিশ প্রশাসনকে মেটাল ডিটেক্টরের ব্যবস্থাও করতে হবে। ৩৫০০ বেশি লোকের সমাগম যাতে না হয়, সেটাও প্রশাসনকে নির্দিষ্ট করতে হবে বলে নির্দেশে জানিয়েছে হাইকোর্ট।

শনিবার দুপুর থেকে শুরু করে সোমবার সকাল ৭ টা পর্যন্ত এই ছটপুজো করা যাবে। ছট পুজো কমিটির ছয়জনের নাম আদালত নথিভুক্ত করেছে। আদালতের নির্দেশে আরও বলা হয়েছে, ৩৫০০ লোক হলেই পুলিশ লোক ঢোকা বন্ধ করে দেবে। সম্পত্তির কোনও ক্ষতি হলে বা কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে আদালতের নথিভুক্ত কমিটির ব্যক্তিরা এই তার জন্য দায়ী থাকবে বলে জানিয়েছে হাইকোর্ট। কোনও রকম বাজি, পটকা ফাটানো চলবে না বলে নির্দেশ। আগামী বছর পূজার জন্য যেন মামলা না করা হয়, এই বার্তাও দিয়েছে আদালত।

কী অভিযোগে মামলা?

রাসমনি প্রপার্টির সেবায়েতদের পক্ষে মামলায় বলা হয় যে ওই জায়গা ব্যবহার করতে দিলে হাজার হাজার লোক ওই স্থানে জমায়েত করবে। প্রত্যেক বছর এই ইস্যুতে মামলা হয়। পূজা করতে দেওয়া সম্ভব নয় বলে দাবি সেবায়েতদের। তাঁদের দাবি, জায়গাটার এখন অত্যন্ত খারাপ অবস্থা, মাত্র পাঁচ ফুট ঢোকার রাস্তা। ঘাটটিও খুব একটা সুরক্ষিত নয়। প্রশাসনও প্রত্যেক বছরই অন্যত্র পূজা করার ব্যবস্থা করবে বললেও তা করা হয় না বলে অভিযোগ।

Loading...
Unable to load recommendations.
Follow Us