AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘ভাবমূর্তি নষ্ট হতে পারে’, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘ব্যক্তিত্বের অধিকার’ রক্ষায় নির্দেশ হাইকোর্টের

Prasenjit Chatterjee: সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুসারে তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেন অভিনেতা। পাশাপাশি, কপিরাইট অ্যাক্ট ও স্পেসিফিক রিলিফ অ্যাক্টেও মামলা করেন তিনি। অভিনেতা জানান, সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে তাঁর কোনও চুক্তি হয়নি।

Calcutta High Court: 'ভাবমূর্তি নষ্ট হতে পারে', প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 'ব্যক্তিত্বের অধিকার' রক্ষায় নির্দেশ হাইকোর্টের
Image Credit: PTI
| Updated on: Mar 25, 2026 | 10:04 PM
Share

কলকাতা: অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ব্যক্তিত্বের অধিকার রক্ষায় অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক সংস্থার বিরুদ্ধে করা মামলায় স্বস্তি পেলেন অভিনেতা। দিনের পর দিন না জানিয়ে তাঁর ছবি ব্যবহার করে পণ্য বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ তুলে মামলা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুধবার সেই মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়।

‘মশালা মামাজি’ নামে এক সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন প্রসেনজিৎ। তাঁর অভিযোগ ছিল, তাঁর অনুমতি ছাড়াই ওই সংস্থার তাদের কিছু পণ্যের সঙ্গে জুড়ে দিয়েছিলেন তাঁর ছবি। এর মধ্যে বেশ কিছু আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সে তৈরি ছবি ছিল বলেও জানান অভিনেতা। এর ফলে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুসারে তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেন অভিনেতা। পাশাপাশি, কপিরাইট অ্যাক্ট ও স্পেসিফিক রিলিফ অ্যাক্টেও মামলা করেন তিনি। অভিনেতা জানান, সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে তাঁর কোনও চুক্তি হয়নি।

অভিনেতার পক্ষে আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারপতি ওই সংস্থাকে প্রসেনজিতের ছবি ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আগামী ২৭ মার্চ পর্যন্ত ওই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বলেন, “এভাবে কোনও চুক্তি ছাড়াই অভিনেতার ছবি ব্যবহার করলে,তাতে অভিনেতার ভাবমূর্তি নষ্ট হতে পারে।” এ ক্ষেত্রে প্রসেনজিৎ যে টলিউডের একজন প্রথম সারির অভিনেতা, সে কথাও উল্লেখ করেছে আদালত। অন্তর্বর্তী নির্দেশ না দিলে, পরবর্তীতে অভিনেতার আরও ক্ষতি হতে পারে বলেও উল্লেখ করেছেন বিচারপতি।

Follow Us