Calcutta High Court: ষষ্ঠী থেকে অষ্টমী! এবার পুজোয় বড় সিদ্ধান্ত হাইকোর্টের প্রধান বিচারপতির, ইতিমধ্যেই জারি অফিসিয়াল বিজ্ঞপ্তি

Calcutta High Court to Remain Open During Puja: আপাতত সিদ্ধান্ত হয়েছে নবমী বাদে পুজোর সব দিন আদালত খোলা থাকবে। কোন না কোন বিচারপতি থাকবেন হাইকোর্টে। ইমেল মারফৎ মামলার আর্জি জানানো হবে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে মামলা শুনবেন বিচারপতিরা। শুধু তাই নয়, বাদ নেই শনি-রবিবারও। ওই দিনেও খোলা থাকবে আদালত।

Calcutta High Court: ষষ্ঠী থেকে অষ্টমী! এবার পুজোয় বড় সিদ্ধান্ত হাইকোর্টের প্রধান বিচারপতির, ইতিমধ্যেই জারি অফিসিয়াল বিজ্ঞপ্তি
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 13, 2026 | 8:04 PM

কলকাতা: এবার পুজোর ষষ্ঠীর দিন থেকে অষ্টমী পর্যন্ত হাইকোর্ট খোলা। নবমী বাদ দিয়ে প্রতিদিন কোর্ট খোলার সিদ্ধান্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন ডিফাইন্ড কোর্ট থাকবে। আর্জেন্ট মামলা করা যাবে। ১২ দিন ছুটি ছিল। এর মধ্যে ১৬ ও ১৯ তারিখ ভ্যাকেশন বেঞ্চ বা অবকাশকালীন বেঞ্চ ছিল। সেই দুটি দিন বাদ দেওয়ার আবেদন জানায় বার অ্যাসোসিয়েশন। ওই দুই দিন বিশেষ বেঞ্চের আর্জি মেনে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

কিন্তু আপাতত সিদ্ধান্ত হয়েছে নবমী বাদে পুজোর সব দিন আদালত খোলা থাকবে। কোন না কোন বিচারপতি থাকবেন হাইকোর্টে। ইমেল মারফৎ মামলার আর্জি জানানো হবে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে মামলা শুনবেন বিচারপতিরা। শুধু তাই নয়,
বাদ নেই শনি-রবিবারও। ওই দিনেও খোলা থাকবে আদালত।

আদালতের কোর্ট অফিসাররা এতে সমস্যার মুখে পুজোর চার দিনেও মিলছে না ছুটি। ক্ষোভ প্রকাশ করে একাধিক কর্মচারী সংগঠন ইতিমধ্যে চিঠি  দিয়েছে প্রধান বিচারপতিকে।

পুজোর সময়ে টানা আদালত বন্ধ থাকায় সাধারণ মানুষকে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হয়। বহু মামলাও ঝুলে থাকে। জরুরি ভিত্তিতে যে সব মামলার শুনানির প্রয়োজন পড়ে, সেগুলিও ঝুলে থাকায় সমস্যায় পড়তেন মামলাকারীরা। এই প্রথম পুজোয় হাইকোর্ট পুরো বন্ধ থাকবে না। চার দফায় বিশেষ ভ্যাকেশন বেঞ্চ ও দায়িত্বপ্রাপ্ত বিচারপতিদের নাম ঘোষণা করে ইতিমধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুজোর দিনে কলকাতা হাই কোর্ট পুরোপুরি বন্ধ থাকছে না, এই সিদ্ধান্ত নজিরবিহীন বলেই মনে করছেন আইনজীবীদের অনেকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us