
কলকাতা: আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে সিবিআই-এর (CBI) জমা দেওয়া রিপোর্টে চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, ২০২৪ সালের ১৪ আগস্ট রাতে হাসপাতালে হওয়া তাণ্ডব ও প্রমাণ নষ্টের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই-কে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।
এদিন মামলার শুনানিতে বিচারপতি শম্পা ঘোষ স্পষ্ট জানান, নির্যাতিতার মা-বাবার বক্তব্য শোনাই আদালতের একমাত্র কাজ নয়। ঘটনার পর প্রমাণ নষ্টের অভিযোগও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। বরং তথ্যপ্রমাণ নষ্ট করার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবে।
আদালতের পর্যবেক্ষণ, তথ্যপ্রমাণ লোপাট সংক্রান্ত বিষয়ে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে, তা আদৌ সন্তোষজনক নয়। তাই তদন্তকারী সংস্থাকে আরও বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। একইসঙ্গে আদালতের নির্দেশ, ২০২৪ সালের ৯ অগস্ট থেকে আরজি কর সংক্রান্ত যা যা অভিযোগ উঠেছে, সেই সমস্ত বিষয়ই সিবিআই-কে নিজেদের তদন্তের এক্তিয়ারের মধ্যে এনে খতিয়ে দেখতে হবে।
এদিন আদালতে নির্যাতিতার পরিবারের পক্ষে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু সিংহরায়। আগামী ১১ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।
মামলার পরবর্তী শুনানি ১১ ডিসেম্বর। আদালতের নির্দেশ, ২০২৪ সালের ৯ অগস্ট থেকে আরজি কর কাণ্ডকে ঘিরে ওঠা যাবতীয় অভিযোগ সিবিআইকে নিজেদের তদন্তের আওতায় আনতে হবে। অর্থাৎ, মূল ধর্ষণ ও খুনের ঘটনা থেকে শুরু করে পরবর্তী সময়ে প্রমাণ লোপাট-সহ যে সব অভিযোগ প্রকাশ্যে এসেছে, সেগুলিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার খতিয়ে দেখতে হবে।
এর আগে ১ অক্টোবর মামলার শুনানিতে রাজ্য পুলিশের দায়ের করা একটি এফআইআর সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।