Kolkata Police: পুজোয় চাঁদার জুলুম রুখতে এই নম্বরে ফোন করুন

Puja Collection Harassment: রাজনীতির কারবারিরা বলছেন, রাজ্যে পালাবদলের পরই সবরকম তোলবাজি বন্ধে কঠোর বার্তা দিয়েছে শুভেন্দু-সরকার। কাঠমানি নিলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এদিনও বর্ধমানের সভা থেকে কাটমানি, তোলাবাজি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Kolkata Police: পুজোয় চাঁদার জুলুম রুখতে এই নম্বরে ফোন করুন
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla

Sep 25, 2026 | 6:57 PM

কলকাতা: পুজোয় চাঁদার জন্য কেউ কি জোরাজুরি করছেন? তাহলে সরাসরি কলকাতা পুলিশে অভিযোগ জানান। নাগরিকদের এই বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। আর কলকাতা পুলিশের সেই বার্তাই এবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চাঁদার জুলুমের বিরুদ্ধে সরব হতে সাধারণ মানুষকে আহ্বান জানাল রাজ্য বিজেপি। চাঁদার জুলুম যে রাজ্যের শাসকদল কোনও মতোই মেনে নেবে না, তা স্পষ্ট করে দিল গেরুয়া শিবির।

সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দিল রাজ্য বিজেপি?

চাঁদার জুলুমের বিরুদ্ধে ভয় না পেয়ে সরব হতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে রাজ্য বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় এদিন বলা হয়, ‘চাঁদার জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলুন। ভয় নয়, অভিযোগ জানান। চাঁদার জুলুমের বিরুদ্ধে প্রশাসন আপনার পাশে।’

এরপর কলকাতা পুলিশের উদ্যোগের কথা জানিয়ে ওই পোস্টে বলা হয়েছে, চাঁদার জুলুম ঠেকাতে কলকাতা পুলিশের বড় উদ্যোগ। অবিলম্বে অভিযোগ জানান। অভিযোগ জানাতে কলকাতা পুলিশ একটি টোল ফ্রি নম্বর দিয়েছে। টোল ফ্রি নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮। হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানো যাবে। হোয়াটসঅ্যাপ নম্বর হল ৯৪৩২৬২৪৩৬৫।

রাজনীতির কারবারিরা বলছেন, রাজ্যে পালাবদলের পরই সবরকম তোলবাজি বন্ধে কঠোর বার্তা দিয়েছে শুভেন্দু-সরকার। কাঠমানি নিলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এদিনও বর্ধমানের সভা থেকে কাটমানি, তোলাবাজি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্য বিজেপির পোস্টের পর রাজনীতির কারবারিরা বলছেন, শুধু কাটমানি, তোলাবাজি নয়, প্রশাসন যে পুজোর চাঁদার জন্য জুলুমও মেনে নেবে না, তা স্পষ্ট করে দিল রাজ্যের শাসকদল। পুজোর আনন্দে মেতে উঠুন সবাই। কিন্তু, সেই পুজোকে কেন্দ্র করে জোর করে চাঁদা আদায় চলবে না।

Loading...
Unable to load recommendations.
Follow Us