কলকাতা: একদিকে যেমন মেট্রোর কাজের জন্য বন্ধ রয়েছে চিংড়িহাটা ফ্লাইওভার, তেমনই বন্ধ আবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। সকাল ৬টা থেকে এদিন ১২ ঘণ্টা বন্ধ থাকতে চলছে শহর কলকাতার অন্যতম ব্যস্ততম এই সেতু। বন্ধ সমস্তরকম যান চলাচল। এজেসি বোস হয়ে আসা সমস্ত গাড়িকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে। টার্ফ রোড হয়ে গ্রেড রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে হেস্টিংসের দিকে।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
28 Jun 2026 09:41 PM (IST)
CM Suvendu Adhikari: মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুর
সোমবার বিধানসভায় গুন্ডা দমন বিল-সহ মোট ৫টি বিল পেশ হতে চলেছে। তার আগে রবিবার PWD টেন্ট ময়দানে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, মুখ্যমন্ত্রী উপদেষ্টা। ছিলেন রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।
দুপুরে হাওড়ার শিবপুরের দিনো মাস্টার লেনে তাঁর বাড়িতে পুলিশকে সঙ্গে নিয়ে আট সদস্যের সিট আধিকারিকরা এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
28 Jun 2026 03:29 PM (IST)
‘ফুটপাথের মেয়েকে তুলে এনে দাঁড় করালেন না কেন?’, নিজের ‘দাম’ বোঝালেন রচনা
হুগলি: ‘এই লড়াই জিততে হবে। আমাদের ধক রাখতে হবে…’ তৃণমূল স্তরের তৃণমূল কর্মীদের উজ্জীবিত করতে এমনই মন্তব্য করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পাশাপাশি যে সকল সাংসদরা তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদান করেছেন তাঁদের বিশ্বাসঘাটক বলে কটাক্ষ করেছেন তিনি। একযোগে আক্রমণ করেছেন অভিনেত্রী তথা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কেও।
গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলামকে গ্রেফতার করলো বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ।
২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজয়গঞ্জ বাজারে যে খুন হয়েছিল সেই ঘটনায় শওকত মোল্লা ঘনিষ্ঠ ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলামকে বহরমপুর থেকে গ্রেফতার করে পুলিশ।
28 Jun 2026 10:37 AM (IST)
এবার শিয়ালদহ ফ্ল্যাইওভার ও সুকান্ত সেতুতে পড়ল নোটিস
রাস্তা খালি করা হবে। কোনও রকম বেআইনি নির্মাণ কিংবা জবর দখল চলবে না। বিজেপি সরকার (BJP government) ক্ষমতায় আসতে আগেই সেই বার্তা দিয়েছিল। প্রথম দিন থেকেই বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙা শুরু করেছে তারা। সাধারণ মানুষের হাঁটাচলার সুবিধার্থে এই পদক্ষেপ সরকারের। তপসিয়া-পার্ক-সার্কাসের মতো বহু জায়গায় বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে। এবার নোটিস পড়ল শিয়ালদহে। শিয়ালদহ ফ্ল্যাইওভারের নিচে বেআইনি দখল তুলতে তৎপর পুরসভা। অপরদিকে, সুকান্ত সেতুর নিচেও বেআইনি নির্মান তুলবে পুরসভা।
ঋতব্রত শিবিরের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ কালীঘাট-তৃণমূলের
জালিয়াতির অভিযোগ আনা হয়েছে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে। বিনা অনুমতিতে অবৈধভাবে দলের নাম ব্যবহার করার জন্য পুলিশের কাছে আবার ঋতব্রত শিবিরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে কালীঘাট-তৃণমূল।
প্রতারণা, চক্রান্ত, ভিত্তিহীন তথ্য ও নথিপ্রচারের অভিযোগ তোলা হয়েছে। তা নিয়েই রাজনৈতিক আঙিনায় চাপানউতোর।
28 Jun 2026 09:28 AM (IST)
বদলাবে কলকাতার আরও রাস্তার নাম?
কার্তিক মহারাজ বলছেন, “ইতিহাসবিদ, প্রবীণ নাগরিকদের নিয়ে একটা কমিটি করা হবে। তাঁরাই রাস্তার নাম বদলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বহু দিনের পরাধীনতার ফলে আমাদের মানসিকতা, আমাদের শিক্ষা-দীক্ষা অনেকটা পরিবর্তিত হয়েছে। যাঁর ফলে কিছুটা অসুবিধা হবে। কিন্তু আমরা প্রতিটা দিক চিন্তা-ভাবনা করছি। সময় লাগবে।” বিস্তারিত পড়ুন- সোহরাওয়ার্দির পর এবার লেনিন? বদলাচ্ছে আর কোন কোন রাস্তার নাম?
28 Jun 2026 08:45 AM (IST)
পুলিশের জালে তৃণমূলের ব্লক সভাপতি
পুলিশের জালে তৃণমূলের ব্লক সভাপতি। বর্ধমান শহরের উপকণ্ঠে উপনগরী রেনেসাঁ থেকে রায়না ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পাকে আটক করল মাধবডিহি থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের রয়েছে বলে জানা যাচ্ছে। সেই অভিযোগগুলির ভিত্তিতেই পুলিশ তাঁকে আটক করেছে।
28 Jun 2026 08:25 AM (IST)
কোথায় হবে একুশে জুলাই? জোর দড়ি টানাটানি দুই তৃণমূলের
তৃণমূলে এবার একুশে সংঘাত। সভাস্থল নিয়ে দুই তৃণমূলের দড়ি টানাটানি। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি কালীঘাট তৃণমূলের। একই জায়গায় সভা করতে চেয়ে পুলিশকে চিঠি দিচ্ছে ঋতব্রত তৃণমূলও।