West Bengal News Live: ‘আমাকে অ্যারেস্ট করলে ১০০ জন স্বেচ্ছায় গ্রেফতার হবে’, হুঙ্কার হুমায়ুনের

West Bengal News Live Updates: সকাল সাড়ে ১১টায় হাজিরার সময় হুমায়ুনের। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই তিনি উপস্থিত হবেন বলে জানিয়েছেন। সকালেই বাড়ি থেকে বেরিয়ে রেজিনগর কার্যালয়ে যাচ্ছেন। তাঁর সাফ কথা, আমাকে গ্রেফতার করা হলে সঙ্গে ১০০ জন নিজে থেকেই স্বেচ্ছায় গ্রেফতার হবে।

West Bengal News Live: ‘আমাকে অ্যারেস্ট করলে ১০০ জন স্বেচ্ছায় গ্রেফতার হবে’, হুঙ্কার হুমায়ুনের
হুমায়ুন কবীর, বিধায়কImage Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 04, 2026 | 11:16 AM

LIVE NEWS & UPDATES

  • 04 Jul 2026 11:16 AM (IST)

    আদালতের দ্বারস্থ হতে চলেছেন তৃণমূল ভবনের মালিক মন্টু সাহা

    • এবার আদালতের দ্বারস্থ হতে চলেছেন তৃণমূল ভবনের মালিক মন্টু সাহা ওরফে মনোতোষ সাহা। তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিজের সম্পত্তি হারানোর আশঙ্কা মন্টু সাহার।
    •  

      কালীঘাটপন্থী তৃণমূল জুলাই মাসে মেট্রোপলিটনের বাড়ি খালি করে দেবে বলেছিল। কিন্তু ঋতব্রতপন্থী তৃণমূল নতুন করে মেট্রোপলিটনের তৃণমূল ভবন দখল নেওয়ায় বাড়ির মালিকের চিন্তা ক্রমশ বাড়লো।

    • শুক্রবার রাতে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করলেন মন্টু সাহার ছেলে অমিত সাহা। চুক্তি খেলাপি করা হচ্ছে তৃণমূলের তরফে, এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে।
  • 04 Jul 2026 09:42 AM (IST)

    কী বলছেন হুমায়ুন?

    সকাল সাড়ে ১১টায় হাজিরার সময় হুমায়ুনের। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই তিনি উপস্থিত হবেন বলে জানিয়েছেন। সকালেই বাড়ি থেকে বেরিয়ে রেজিনগর কার্যালয়ে যাচ্ছেন। তাঁর সাফ কথা, আমাকে গ্রেফতার করা হলে সঙ্গে ১০০ জন নিজে থেকেই স্বেচ্ছায় গ্রেফতার হবে। তাদের আধার কার্ড জেরক্স রেখে দেওয়া আছে একসঙ্গে। 

  • 04 Jul 2026 09:41 AM (IST)

    প্রধানের গাফিলতিতে মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা?

    • প্রধানের গাফিলতিতে মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। চাপে পরে লিখিত মুচলেকায় পদত্যাগের ঘোষণা তৃণমূল পঞ্চায়েত প্রধানের।
    • এই অভিযোগে শুক্রবার রাতে প্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভে সামিল হন এলাকার মহিলারা। লিখিত মুচলেকা লিখে তা পড়ে শোনানোর পর শান্ত হয় পরিস্থিতি। ঘটনাটি কাটোয়া ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের বারুজীবী কলোনির।

মুর্শিদাবাদের সভা থেকে উস্কানিমূলক মন্তব্য করে চাপে হুমায়ুন কবীর। এদিনই রেজিনগর থানায় হাজিরা দেবেন তিনি। প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করায় শক্তিপুর ও রেজিনগর দুই থানাতেই এফআইআর দায়ের হয় নওদার বিধায়কের বিরুদ্ধে। শুক্রবার শক্তিপুর থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও যাননি আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক। তবে শনিবার রেজিনগর থানায় যাবেন বলে জানিয়েছেন।

Follow Us