AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBI: আরজি করে আর্থিক দুর্নীতিতে সিবিআইয়ের হাতে নতুন তথ্য, জেরা করবে ধৃত বিপ্লবকে

CBI: গত বছরের ২৯ নভেম্বর আর্থিক দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা করে সিবিআই। এখনও চার্জ গঠন হয়নি। সেই চার্জ গঠন নিয়ে এদিন শুনানি হয়।

CBI: আরজি করে আর্থিক দুর্নীতিতে সিবিআইয়ের হাতে নতুন তথ্য, জেরা করবে ধৃত বিপ্লবকে
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Mar 01, 2025 | 5:34 PM
Share

কলকাতা: আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত ব্যবসায়ী বিপ্লব সিংকে জেরা করতে চায় সিবিআই। শনিবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে এই আবেদন জানায় তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করল আদালত। আগামী ৪ ও ৫ মার্চ জেলে গিয়ে বিপ্লব সিংকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা।

আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন নিয়ে এদিন আলিপুর বিশেষ সিবিআই আদালতে শুনানি ছিল। সেই শুনানিতে সিবিআইয়ের তরফে জানানো হয়, তদন্তে তাদের হাতে কিছু নতুন তথ্য এসেছে। সেই তথ্য যাচাইয়ের জন্য সংশোধনাগারে গিয়ে ধৃত বিপ্লব সিংকে জেরার প্রয়োজন।

গত বছরের ৯ অগস্ট আরজি করের সেমিনার হলে তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নামে সিবিআই। এরপর আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ওই হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়। তারপর একে একে আরও চারজনকে গ্রেফতার করে সিবিআই। তাঁদের একজন ব্যবসায়ী বিপ্লব সিং। ধৃত এই ব্যবসায়ী সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত।

গত বছরের ২৯ নভেম্বর আর্থিক দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা করে সিবিআই। এখনও চার্জ গঠন হয়নি। সেই চার্জ গঠন নিয়ে এদিন শুনানি হয়। সেখানেই নতুন তথ্য হাতে পাওয়ার কথা জানায় সিবিআই। এখন বিপ্লব সিংকে আগামী ৪ ও ৫ মার্চ জেরা করবে তারা। বিপ্লবকে জেরায় সন্দীপদের বিরুদ্ধে জোরালো কোনও তথ্য সামনে আসবে কি না, সেটাই এখন দেখার।

খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?