CEC Orders action on Bengal Violence: ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া কমিশন, বড় নির্দেশ জ্ঞানেশ কুমারের

Bengal post-election violence strict action CEC orders patrolling: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশ,​ ভাঙচুরকারীদের অবিলম্বে গ্রেফতার করা হবে। ভোট পরবর্তী হিংসায় উস্কানিদাতারাও ছাড় পাবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন জ্ঞানেশ কুমার। বাংলায় ভোটপর্ব নির্বিঘ্নে মিটেছে। কোনও রক্তপাত হয়নি। ফল বেরনোর পরও বাংলায় যাতে কোনও অশান্তি না হয়, তা নিশ্চিত করাই যে কমিশনের উদ্দেশ্য, তা স্পষ্ট করে দিলেন জ্ঞানেশ কুমার।

CEC Orders action on Bengal Violence: ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া কমিশন, বড় নির্দেশ জ্ঞানেশ কুমারের
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারImage Credit source: PTI

| Edited By: সঞ্জয় পাইকার

May 06, 2026 | 8:19 AM

কলকাতা: ভোটের নির্ঘণ্টা ঘোষণার সময়ই তিনি জানিয়েছিলেন, ভোট-পর্ব মিটে যাওয়ার পরও কেন্দ্রীয় বাহিনী থাকবে বাংলায়। ভোট পরবর্তী হিংসা রুখতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। এবার এই নিয়ে আরও কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট পরবর্তী হিংসায় উস্কানিদাতা এবং ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন তিনি।

কী নির্দেশ দিলেন জ্ঞানেশ কুমার?

বাংলায় ভোটের ফল বেরনোর পর বিভিন্ন জায়গায় ভাঙচুরের খবর পাওয়া যায়। এই নিয়েই এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার ​এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ডিজি-সহ সমস্ত ডিএম, এসপি এবং পুলিশ কর্মকর্তাদের হিংসা রোধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। নিরবচ্ছিন্ন টহল দিতে হবে বলে জানিয়েছেন। জ্ঞানেশ কুমারের নির্দেশ,​ ভাঙচুরকারীদের অবিলম্বে গ্রেফতার করা হবে। ভোট পরবর্তী হিংসায় উস্কানিদাতারাও ছাড় পাবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন জ্ঞানেশ কুমার। বাংলায় ভোটপর্ব নির্বিঘ্নে মিটেছে। কোনও রক্তপাত হয়নি। ফল বেরনোর পরও বাংলায় যাতে কোনও অশান্তি না হয়, তা নিশ্চিত করাই যে কমিশনের উদ্দেশ্য, তা স্পষ্ট করে দিলেন জ্ঞানেশ কুমার।

কড়া বার্তা শমীক ভট্টাচার্যের-

বিধানসভা নির্বাচনে বাংলায় গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে তৃণমূল। ফল বেরনোর পর বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপির পতাকা হাতে কোনওরকম হিংসা বরদাস্ত করা হবে না। বিরোধীদের পার্টি অফিস দখল, ভাঙচুরে জড়িতদের দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়ে দিয়েছেন। একইসঙ্গে পুলিশকে তাঁর বার্তা, ভোট পরবর্তী হিংসায় জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক রং না দেখে কড়া ব্যবস্থা নিক পুলিশ।

Follow Us