CEO Manoj Agarwal Election Tour: মনোজ আগরওয়ালের জেলা সফর নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

CEO Manoj Agarwal to travel by helicopter for election visits: বাংলায় এবার দুই দফায় ভোটগ্রহণ হচ্ছে। ২৩ এপ্রিলের পর ২৯ এপ্রিল দ্বিতীয় তফা শেষ দফার ভোটগ্রহণ। কয়েকদিন আগেই মনোজ আগরওয়াল একাধিক জেলায় গিয়েছিলেন। সেই সব জেলায় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একাধিক বার্তা দেন। এমনকি, জেলা সফরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন। তাঁদের অভিযোগ ও দাবি শোনেন।

CEO Manoj Agarwal Election Tour: মনোজ আগরওয়ালের জেলা সফর নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
সিইও মনোজ আগরওয়ালImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 17, 2026 | 5:32 PM

কলকাতা: নির্বাচনী প্রচারে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে এখন হেলিকপ্টার ব্যবহার করতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের। এবার ভোটের জন্য রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের জেলা সফর নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ভোটের জন্য জেলা সফরে যেতে হেলিকপ্টার পেলেন মনোজ আগরওয়াল। আর সড়কপথে নয়। এবার হেলিকপ্টারেই এক জেলা থেকে অন্য জেলায় পৌঁছে যাবেন রাজ্যের সিইও।   

আগামী ২০ ও ২১ এপ্রিল একাধিক জেলায় যাবেন সিইও মনোজ আগরওয়াল। মালদহ, উত্তর দিনাজপুর, কোচবিহার, পশ্চিম মেদিনীপুরে যাবেন তিনি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় এই জেলাগুলিতে ভোটগ্রহণ রয়েছে। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন রাজ্যের সিইও। আর তাঁর জেলা সফরের জন্য হেলিকপ্টার অনুমোদন করল কেন্দ্র। এর আগে ২০০৬ সালে রাজ্যের তৎকালীন সিইও দেবাশিস সেন ভোটের জন্য জেলা সফরে হেলিকপ্টারে গিয়েছিলেন। প্রায় ২০ বছর পর রাজ্যের বর্তমান সিইও হেলিকপ্টারে জেলায় জেলায় ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন।

কয়েকমাস আগে রাজ্যের সিইও-র নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করেছে কেন্দ্র। রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরে তৃণমূলপন্থী বিএলও-দের বিক্ষোভের পর গত বছরের ডিসেম্বরে মনোজ আগরওয়ালের নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস ক্য়াটেগরি করে কেন্দ্র। এবার তাঁর জেলা সফরে হেলিকপ্টারের অনুমোদন দিল।

বাংলায় এবার দুই দফায় ভোটগ্রহণ হচ্ছে। ২৩ এপ্রিলের পর ২৯ এপ্রিল দ্বিতীয় তফা শেষ দফার ভোটগ্রহণ। কয়েকদিন আগেই মনোজ আগরওয়াল একাধিক জেলায় গিয়েছিলেন। সেই সব জেলায় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একাধিক বার্তা দেন। এমনকি, জেলা সফরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন। তাঁদের অভিযোগ ও দাবি শোনেন।

Follow Us