Jadavpur Chaos: তপ্ত যাদবপুর-বাঘাযতীন, প্রথমে দেবব্রতর বাড়ি ভাঙচুর, পরে সিপিএম পার্টি অফিসে হামলা বাইক বাহিনীর

Kolkata: বিজয়গড় বাজার জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। অভিযোগ, বাইক বাহিনীর দাপটে রীতিমতো এলাকা কাঁপতে থেকে এদিন সন্ধে থেকেই। দেবব্রতর বাড়িতে তাণ্ডব চালানোর আগে ভেঙে দেওয়া হয় দেবব্রতর কার্যলয়ও। দেবব্রত মজমদার বলেন, "কমপক্ষে ১০০ লোক এসেছে ভাঙচুর করেছে। বাড়িতে গালিগালাজ করেছে। আমার দাদাকে ধাক্কা মেরেছে। অশ্রাব্য গালিগালাজ করেছে। আমার সারাজীবনের রাজনৈতিক কেরিয়ারে এমন দেখিনি। এরা সকলেই বিজেপি করে।"

Jadavpur Chaos: তপ্ত যাদবপুর-বাঘাযতীন, প্রথমে দেবব্রতর বাড়ি ভাঙচুর, পরে সিপিএম পার্টি অফিসে হামলা বাইক বাহিনীর
চলল হামলাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 19, 2026 | 10:52 PM

কলকাতা: শনিবার ভর সন্ধেয় যাদবপুর (Jadavpur) জুড়ে তাণ্ডব চালাল কয়েকদল দুষ্কৃতী। প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বিজয়গড়ের বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ। প্রাক্তন বিধায়ককে হুমকি শাসানির অভিযোগ। দেবব্রতর দাদাকেও ধাক্কা মারার অভিযোগ। ভাঙা হল বাড়ির সিসিটিভি ক্যামেরা। আতঙ্কিত প্রাক্তন বিধায়কের পরিবার। পুলিশের বিরুদ্ধে অনেক দেরিতে আসার অভিযোগ পরিবারের সদস্যদের।

বিজয়গড় বাজার জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। অভিযোগ, বাইক বাহিনীর দাপটে রীতিমতো এলাকা কাঁপতে থেকে এদিন সন্ধে থেকেই। দেবব্রতর বাড়িতে তাণ্ডব চালানোর আগে ভেঙে দেওয়া হয় দেবব্রতর কার্যলয়ও।

দেবব্রত মজমদার বলেন, “কমপক্ষে ১০০ লোক এসেছে ভাঙচুর করেছে। বাড়িতে গালিগালাজ করেছে। আমার দাদাকে ধাক্কা মেরেছে। অশ্রাব্য গালিগালাজ করেছে। আমার সারাজীবনের রাজনৈতিক কেরিয়ারে এমন দেখিনি। এরা সকলেই বিজেপি করে।” পরিবারের আরও এক সদস্য বলেন, “আমার ২৮ বছরের বিবাহিত জীবনে এমন কোনওদিন দেখিনি। আমাদের শান্ত পাড়া। সেইটাই অশান্ত করা হচ্ছএ।”

এখানেই শেষ নয়, এরপর বাঘাযতীনে সিপিএমের পার্টি অফিসে চলল তাণ্ডবের অভিযোগ। কুসুম কাননে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ। চলল শাসানি, হুমকি। ছিড়ে ফেলা হয় পতাকা, ফ্লেক্স। এলাকার বাসিন্দারা বলছেন, প্রায় ১০০ জন তাণ্ডব চালাচ্ছে বলে দাবি। সিপিএম কর্মী বলেন, “ওরা পতাকা ছিড়ে দিল। অকথ্য গালিগালাজ। আমাদের বলছে এখানে আসতে না। এরা সব বিজেপি। আগে তৃণমূল করত। এখানেই শেষ নয়, পুরো দাপিয়ে বেড়িয়েছে ওরা।”

Loading...
Unable to load recommendations.
Follow Us