Manoj Agarwal: ‘সকলকে বলব শিরদাঁড়া সোজা রেখে কাজ করুন’, বার্তা মনোজের

Kolkata: ছাব্বিশের ভোটের সময় থেকে এসআইআর পর্ব ও পরে ভোটের হিংসা তিনি ভালভাবে সামাল দিয়েছিলেন মনোজ আগরওয়াল। তবে তৎকালীন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলেছিলেন। কিন্তু সে সব কিছু পাত্তা না দিয়ে একাধারে তিনি সব দায়িত্ব সামলেছেন নিজের হাতে।

Manoj Agarwal: সকলকে বলব শিরদাঁড়া সোজা রেখে কাজ করুন, বার্তা মনোজের
মুখ্যসচিব মনোজ আগরওয়ালImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 12, 2026 | 9:24 PM

কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়ালের। এর আগে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক যখন ছিলেন সেই সময় সুষ্ঠ-অবাধ নির্বাচন করার জন্য তাঁর যথেষ্ঠ প্রশংসা হয়েছিল। এবার তিনি রাজ্যের অন্যতম আমরা। আর এবার বৈঠক থেকে বড় বার্তা মনোজের। বললেন, “সকলকে বলব শিরদাঁড়া সোজা রেখে কাজ করুন।

মঙ্গলবার একটি বৈঠক ছিল। সেই বৈঠক থেকে মনোজ বলেন, “আমি সবাইকে বলব শিঁড়দাড়া শক্ত করে কাজ করুন। কাজ করলে শিরদাঁড়া বাঁকাতে হয় না। আপনারা তো IAS অফিসার। নিজের দায়িত্ব পালন করে যান।” শুধু তাই নয়, তাঁর নির্দেশ, কেন্দ্রের যে সমস্ত প্রকল্প এখনও পশ্চিমবঙ্গে চালু হয়নি। সেগুলি চালু করতে হবে খুব দ্রুত। সমস্ত বিভাগীয় সচিবকে নির্দেশ নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়ালের। তিনি এও বলেছেন, “সংকল্প পত্রে যা যা ঘোষণা করা হয়েছে, যার যেটা ডিপার্ট্মেন্টে পরে প্ল্যান তৈরি করুন দ্রুত ইমপ্লিমেন্ট করায় আমাদের এখন লক্ষ্য।

ছাব্বিশের ভোটের সময় থেকে এসআইআর পর্ব ও পরে ভোটের হিংসা তিনি ভালভাবে সামাল দিয়েছিলেন মনোজ আগরওয়াল। তবে তৎকালীন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলেছিলেন। কিন্তু সে সব কিছু পাত্তা না দিয়ে একাধারে তিনি সব দায়িত্ব সামলেছেন নিজের হাতে। পরে ভোট মিটতেই দেখা গেল মনোজকেই রাজ্যের মুখ্যসচিব করা হয়েছে। বস্তুত, ভোট চলাকালীন নির্বাচন পর্যবেক্ষক ছিলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত। নতুন সরকার গঠনের পর তাঁকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে।

Follow Us