Chingrighata Metro Work Start: শুক্রবার থেকে শুরু চিংড়িহাটা মেট্রোর কাজ, নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল, কবে থেকে চালু হবে মেট্রো?

Kolkata Metro: চিংড়িঘাটার মেট্রোর কাজ নিয়ে জলঘোলার অন্ত ছিল না। চিংড়িঘাটার মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ বাকি। যা নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরে। অভিযোগ, ওই অংশে কাজের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা বাইপাসে যান চলাচল বন্ধ রাখতে হবে।

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 13, 2026 | 1:40 PM

কলকাতা: কবে শুরু হবে চিংড়িঘাটা মেট্রোর কাজ? এই নিয়ে আর যাই হোক অন্তত পক্ষে অফিস যাত্রীদের মধ্যে আলোচনার অন্ত ছিল না। কারণ এই মেট্রো চালু হলে খুব দ্রুত গড়িয়া-বিমানবন্দর (Sector V) রুটের যাত্রীদের অন্তত সুবিধা হবে। কিন্তু পূর্বতন সরকারের নানা টালবাহানার জন্য আটকে ছিল সেই কাজ। অবশেষে সরকার বদলের পর শুরু হচ্ছে থমকে যাওয়া সেই মেট্রোর কাজ। বকেয়া ৩৬৬ মিটার অংশে নির্মাণকাজ হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুজোর আগেই এই রুটে চালু হয়ে যেতে পারে মেট্রো পরিষেবা।

মেট্রো রেল সূত্রে খবর, শুক্রবার থেকেই কাজ শুরু হচ্ছে এই রুটের। প্রতি শুক্র-শনি ও রবিবার এই রুটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ থাকছে। চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহার করা যাবে। তবে রাতে ব্যবহার করা যাবে না। পুজো বা বড়দিনের আগেই মেট্রো চলতে পারে বলে খবর।

ঘটনাক্রম

চিংড়িঘাটার মেট্রোর কাজ নিয়ে জলঘোলার অন্ত ছিল না। চিংড়িঘাটার মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ বাকি। যা নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরে। অভিযোগ, ওই অংশে কাজের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা বাইপাসে যান চলাচল বন্ধ রাখতে হবে। তবে সরকারের অনুমতি না মেলায় কাজ শুরু করা যায়নি। এই নিয়ে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়ায়। প্রধান বিচারপতির বেঞ্চ ভর্ৎসনা করে বলেছিল, “আমরা প্রথমবার দেখছি, কোনও রাজ‍্য উন্নয়নের বিরোধিতা করছে। এই মামলা এত দূর গড়িয়েছে যে, এখন নির্বাচন বিধির আওতায় পড়ে গিয়েছে। আপনাদের কাছে উৎসব আগে না যোগাযোগ ব‍্যবস্থার উন্নতি করা আগে?” তবে কোর্ট-কাছারি চললেও কাজ শুরু হয়নি। অবশেষে শুরু হতে চলেছে কাজ।

এই মেট্রো চালু হলে কারা সুবিধা পাবেন?

কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে সরাসরি চিংড়িঘাটা হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত দ্রুত যাতায়াত করা যাবে।

চিংড়িঘাটা, সল্টলেক,নিউ টাউন হয়ে মেট্রো সরাসরি কলকাতা বিমানবন্দর পর্যন্ত চলবে।

চিংড়িঘাটা ক্রসিংয়ে যে ট্রাফিক জ্যাম হয়, তা এড়িয়ে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন।

কবি সুভাষ স্টেশনে ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং সেক্টর ফাইভের কাছে গ্রিন লাইনের সঙ্গে সংযোগ হবে।

এখন বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলছে, চিংড়িঘাটার কাজ শেষ হলে বেলেঘাটা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের যোগাযোগ সহজ হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us