Chorbagan Sarbojanin Pandal Stampede Live Update: তদন্তে বিচারপতির নেতৃত্বে SIT গঠন করা হবে, মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ: CM

কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা। ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। এমনকি এক পুলিশ আধিকারিকও সংজ্ঞা হারিয়ে ফেলেছেন বলে খবর।

Chorbagan Sarbojanin Pandal Stampede Live Update:  তদন্তে বিচারপতির নেতৃত্বে SIT গঠন করা হবে, মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ: CM
চোরবাগানে মুখ্যমন্ত্রীImage Credit source: TV9 Bangla

Oct 18, 2026 | 1:45 AM

LIVE NEWS & UPDATES

  • 17 Oct 2026 11:46 PM (IST)

    CM: ফ্যাক্ট ফাইন্ডিং করা হবে

    মাইকিং করা শুরু হয়েছিল। আর সে সময়েই হুড়োহুড়ি পড়ে যায়। দায়িত্বে থাকা ACP রিপোর্ট করেছেন নবান্নে। চোরবাগান সর্বজনীনের পুজো পদপিষ্টের ঘটনার পর TV9 বাংলার ম্যানেজিং ডিরেক্টর অমৃতাংশু ভট্টাচার্যকে এক্সক্লুসিভলি ফোনে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এসিপি যিনি দায়িত্বে ছিলেন, তাঁর থেকে খবর পেয়েছি, মাইকে ঘোষণা করে দেওয়ার ফলেই হুড়োহুড়ি পড়ে যায়। আমি ৮টা ২০তে খবর পেয়েছি।”

    বিস্তারিত পড়ুন: ‘আমার কাছে রিপোর্ট এসেছে, প্যান্ডেলে মাইকে ঘোষণা করে দেওয়া..’, রাত ৮টা ২০ মিনিটে কী জানতে পারেন শুভেন্দু? TV9 বাংলাকে এক্সক্লুসিভলি জানালেন CM

  • 17 Oct 2026 11:45 PM (IST)

    শোকপ্রকাশ রাহুল, খাড়্গের

    চোরবাগানের বিপর্যয়ে শোকপ্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। রাহুল এক্স হ্যান্ডলে লেখেন, “প্রশাসন যাতে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে, সেই অনুরোধ করছি। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত করতে হবে।” বিশদ তদন্তের দাবি জানিয়েছেন খাড়্গেও।

  • 17 Oct 2026 11:08 PM (IST)

    চোরবাগানের ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতির

    চোরবাগান বিপর্যয়ের ঘটনা. শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে লেখেন, “কলকাতার দুর্গাপুজো মণ্ডপে একাধিক মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত সমস্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।”

  • 17 Oct 2026 11:05 PM (IST)

    চোরবাগানের ঘটনায় শোকপ্রকাশে প্রধানমন্ত্রী, ঘোষণা ক্ষতিপূরণের

    চোরবাগানের ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দফতর থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “কলকাতায় পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর মর্মান্তিক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সাহায্য করছে স্থানীয় প্রশাসন।”  ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে পিএমও-র তরফে।

  • 17 Oct 2026 11:02 PM (IST)

    চোরবাগানের ঘটনায় শোকপ্রকাশ শাহের

    চোরবাগান সর্বজনীনে বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। পরিস্থিতির উপর নজর রাখছেন। শাহ জানান, রবিবার রাজ্যে যা কর্মসূচি ছিল, তাও আপাতত স্থগিত রাখা হয়েছে।

    বিস্তারিত পড়ুন, চোরবাগানের বিপর্যয়ে শোকপ্রকাশ শাহের, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা, স্থগিত সব কর্মসূচি, যাবেন হাসপাতালে

  • 17 Oct 2026 10:36 PM (IST)

    চোরবাগানে বিপর্যয়, বন্ধ করে দেওয়া হল বেশ কিছু নাম করা পুজো মণ্ডপ

    চোরবাগানের ঘটনায় বেশ কয়েকটি পুজো মণ্ডপ বন্ধ করা হয়েছে। তার মধ্যে রয়েছে চেতলা অগ্রণী, টালা প্রত্যয়, আলিপুর সর্বজনীন। অ্যালন পার্কে লাইভ শো বন্ধ করে দেওয়া হয়েছে।

  • 17 Oct 2026 10:34 PM (IST)

    কলকাতা মেডিকেল কলেজে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    চোরাবাগানের ঘটনার পর কলকাতা মেডিকেল কলেজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাইস প্রিন্সিপালের ঘরে জরুরি বৈঠক। রয়েছেন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব মনোজ আগারওয়ালের, স্বাস্থ্যসচিব, কলকাতা পুলিশের উচ্চ আধিকারিকরা। পরিস্থিতির উপর নজর ও কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে বিশেষ আলোচনা বলে খবর।

  • 17 Oct 2026 10:32 PM (IST)

    চোরবাগানে বিপর্যয়ের ঘটনায় আহত অন্তত ৪৫ জন

    চোরবাগানে বিপর্যয়ের ঘটনায় আহত অন্তত ৪৫ জন। সূত্রের খবর, ৩৫ জনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

  • 17 Oct 2026 10:29 PM (IST)

    চোরবাগানের বিপর্যয়ের ঘটনায় উদ্বিগ্ন অভিষেক, তদন্তের দাবি সাংসদের

    চোরবাগানের বিপর্যয়ের ঘটনায় উদ্বিগ্ন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। পুজোয় বেরিয়ে সাধারণ মানুষকে কেন নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে হবে? জমিদারদের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের পাশাপাশি বাংলার সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাও রাজ্য সরকারের দায়িত্ব। মানুষের জীবনের চেয়ে বড় কোনও অগ্রাধিকার হতে পারে না। এই ঘটনার যথাযথ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।”

  • 17 Oct 2026 10:26 PM (IST)

    বন্ধ হল চেতলা অগ্রণীর পুজো

    সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানে মণ্ডপ বিপর্যয়। বন্ধ করে দেওয়া হয়েছে চোরবাগান সর্বজনীন। দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হল চেতলা অগ্রণীর মণ্ডপও।

  • 17 Oct 2026 10:21 PM (IST)

    আহতদের সুস্থতা কামনা রুদ্রনীল ঘোষের

    আহতদের সুস্থতা কামনা করেছেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “বৃষ্টিতে চোরবাগান পুজোয় ভীড়ের চাপে দূর্ঘটনা। আহতদের সুস্থতা কামনা করি।”

  • 17 Oct 2026 10:13 PM (IST)

    চোরবাগানের ঘটনায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়

    চোরবাগানের ঘটনায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে লেখেন, “চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনার খবর জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আহত সকলের দ্রুত আরোগ্য কামনায় মা দুর্গার কাছে প্রার্থনা জানাই। এই কঠিন সময়ে আহতদের পরিবার-পরিজনদের শক্তি ও সাহস জোগানোর জন্যও মায়ের কাছে প্রার্থনা করি।”

  • 17 Oct 2026 10:06 PM (IST)

    চোরবাগানের দুর্ঘটনায় ২০ জনের মৃত্যুর আশঙ্কা

    চোরবাগানের ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। মৃতের নাম শ্রীপর্ণা পোদ্দার (২৭)। এদিকে, কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

  • 17 Oct 2026 10:00 PM (IST)

    হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার

    চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ আপাতত বন্ধ করা হয়েছে। চোরবাগানের ঘটনায় হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। নম্বর হল ১৮০০৩৪৫৫৬৭৮

  • 17 Oct 2026 09:48 PM (IST)

    Chorbagan Sarbojanin Pandal: ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা

    সপ্তমীর সন্ধ্যায় জমজমাট পুজো পরিক্রমায় বড়সড় বিপত্তি। কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা। ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। এমনকি এক পুলিশ আধিকারিকও সংজ্ঞা হারিয়ে ফেলেছেন বলে খবর। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালে পৌঁছছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সপ্তমীর সন্ধ্যায় জমজমাট পুজো পরিক্রমায় বড়সড় বিপত্তি। কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা। ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। এমনকি এক পুলিশ আধিকারিকও সংজ্ঞা হারিয়ে ফেলেছেন বলে খবর। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালে পৌঁছছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Loading...
Unable to load recommendations.
Follow Us