Chorbagan Sarbojonin Death: কেউ কলকাতার, কেউ জেলার, কেউ আবার ভিনরাজ্যের! চোরবাগানে ঠাকুর দেখতে এসে বেঘোরে প্রাণ হারালেন যাঁরা…

Chorbagan Sarbojonin Death List: হাসপাতালের তালিকা অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছেন বিহারের মুজফ্ফরপুরের ভগবানপুরের বাসিন্দা অভিষেক শ্রীবাস্তব (৩৮)। তাঁর ছেলে আয়ান্স কুমার শ্রীবাস্তবও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। আয়ান্সের বয়স ৭ বছর বলে পরিবারের সূত্রে জানা গিয়েছে। হুগলির বৈদ্যবাটির বাসিন্দা শ্রীপর্ণা পোদ্দারও রয়েছেন মৃতদের তালিকায়। হাসপাতালের নথিতে তাঁর বয়স ২৬ বছর উল্লেখ করা হয়েছে।

Chorbagan Sarbojonin Death: কেউ কলকাতার, কেউ জেলার, কেউ আবার ভিনরাজ্যের! চোরবাগানে ঠাকুর দেখতে এসে বেঘোরে প্রাণ হারালেন যাঁরা...
চোরবাগানে মৃত তিনImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 18, 2026 | 1:58 PM

কলকাতা: চোরবাগানের (Chorbagan Sarbojonin) ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। কলকাতা মেডিক্যাল কলেজের তরফে মৃতদের নাম ও পরিচয় প্রকাশ্যে আনা হয়েছে। হাসপাতালের তালিকা অনুযায়ী, মৃতদের মধ্যে ১৩ জনই মহিলা,পাঁচজন পুরুষ, বাকি আরেকজন সাত বছরের শিশু রয়েছে। তাঁদের মধ্যে কেউ কলকাতার (Kolkata) বাসিন্দা, কেউ আবার নদিয়া (Nadia), হুগলি (Hooghly) থেকেও ঠাকুর দেখতে এসেছেন। শুধু তাই নয়, পড়শি রাজ্য বিহার থেকে প্রথমবার দুর্গাপুজো দেখতে এসে মৃত্যু হয়েছে বাবা-ছেলের।

হাসপাতালের তালিকা অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছেন বিহারের মুজফ্ফরপুরের ভগবানপুরের বাসিন্দা অভিষেক শ্রীবাস্তব (৩৮)। তাঁর ছেলে আয়ান্স কুমার শ্রীবাস্তবও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। আয়ান্সের বয়স ৭ বছর বলে পরিবারের সূত্রে জানা গিয়েছে। হুগলির বৈদ্যবাটির বাসিন্দা শ্রীপর্ণা পোদ্দারও রয়েছেন মৃতদের তালিকায়। হাসপাতালের নথিতে তাঁর বয়স ২৬ বছর উল্লেখ করা হয়েছে।

কলকাতার শ্যামপুকুর থানা এলাকার কেবল কৃষ্ণ সুর স্ট্রিটের বাসিন্দা মিঠু মণ্ডল (৪৫), হাওড়ার বালি এলাকার দক্ষিণ আনন্দনগরের আকৃতি কুমারী (১৭), নিউটাউনের গৌরাঙ্গনগরের বর্ণালী হালদার (১৭), মানিকতলার বাগমারি লেনের শুভম শঙ্কর (৩৩) এবং নদিয়ার চাকদহের নতুনপাড়ার আরতি সরকার বিশ্বাস (৪৫)-এর নামও রয়েছে মৃতদের তালিকায়।

এ ছাড়াও মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের মাধবডিহির বারুইপুরের বাসিন্দা টগর ভেই (৩৭), নিউটাউনের গৌরাঙ্গনগরের তানিয়া বিশ্বাস (১৮), পানিহাটি-খড়দহ এলাকার কল্পনা জানা (৪৬) এবং হাওড়ার সালকিয়ার কামিনী স্কুল লেনের বিকাশ ভট্টাচার্যের (৬৬)।

দেখে নিন তালিকা

নাম বয়স লিঙ্গ ঠিকানা
অভিষেক শ্রীবাস্তব ৩৮ পুরুষ ভাভানগর, ভগবানপুর, মুজফ্ফরপুর, বিহার
শ্রীপর্ণা পোদ্দার ২৬ মহিলা বৈদ্যবাটি, হুগলি
মিঠু মণ্ডল ৪৫ মহিলা  শ্যামপুকুর, কলকাতা
আকৃতি কুমারী ১৭ মহিলা বালি, হাওড়া
বর্ণালী হালদার ১৭ মহিলা গৌরাঙ্গনগর, নতুনপল্লি, নিউটাউন
শুভম শঙ্কর ৩৩ মহিলা (তালিকা অনুযায়ী) ১৭, বাগমারি লেন, মানিকতলা, কলকাতা
আরতি সরকার বিশ্বাস ৪৫ মহিলা নতুনপাড়া, ৬ নম্বর ওয়ার্ড, চাকদহ, নদিয়া
টগর ভেজ ৩৭ মহিলা বারুইপুর, মাধবডিহি, পূর্ব বর্ধমান
তানিয়া বিশ্বাস ১৮ মহিলা গৌরাঙ্গনগর, নিউটাউন, কলকাতা
কল্পনা জানা ৪৬ মহিলা পানিহাটি, ধমকল, খড়দহ
বিকাশ ভট্টাচার্য ৬৬ পুরুষ ৩৩/২, কামিনী স্কুল লেন, সালকিয়া, হাওড়া
স্নেহা ভাণ্ডারী ২০ মহিলা এগারোগ্রাম, বাখরাহাট, বিষ্ণুপুর
সন্দীপ ভেজ ১৪ পুরুষ বীরপুর, মাধবডিহি, পূর্ব বর্ধমান
পিয়ালি প্রামাণিক ২৫ মহিলা বালিয়া, বাচানুরি, আরামবাগ, হুগলি
প্রিয়া সমাদ্দার ১৮ মহিলা লেনিনগড়, নিউ ব্যারাকপুর
দিলীপ ঘোষ ৫৯ পুরুষ ১৪/১, এম কে চ্যাটার্জি লেন, বরানগর
প্রাঞ্জল সরকার ১৩ পুরুষ আগরপাড়া, উত্তর ২৪ পরগনা
আয়ান্স কুমার শ্রীবাস্তব ৭ পুরুষ পিপরা রাঘব, সাহেবগঞ্জ, মুজফ্ফরপুর, বিহার
দীপালি ঘোষ ৫৪ মহিলা ১৪/১, এম কে চ্যাটার্জি লেন, বরানগর

চোরবাগানের ঘটনায় নিখোঁজ বা আহতদের খোঁজ পেতে পরিবারের সুবিধার্থে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। টোল ফ্রি নম্বর দু’টি হল ১৮০০-৩৪৫-৫৬৭৮ ও ০৩৩-২২১৪-১৩১০

 

Loading...
Unable to load recommendations.
Follow Us