Annapurna Yojana: ১৭ অগস্ট কাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে, আজই বলে দিলেন মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari: এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "অনেকে যেমন অন্নপূর্ণা যোজনা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন, তেমন অনেকে আবার এই অভিযোগও জানিয়েছেন যে যারা যোগ্য নন, তারাও অন্নপূর্ণার টাকা পাচ্ছেন। তাই সরকার ভেরিফিকেশন করছে, যা আগামিকাল, ১৩ অগস্ট অবধি চলবে।"

Annapurna Yojana: ১৭ অগস্ট কাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে, আজই বলে দিলেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।Image Credit source: PTI

|

Aug 12, 2026 | 7:59 PM

কলকাতা: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। ১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে আসবে টাকা। কারা টাকা পাবেন, তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ক্ষেত্রে বেশ কিছু নিয়মও শিথিল করে দেওয়া হল, যাতে আরও মহিলা এই আর্থিক যোজনার সুবিধা পান।

এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে সরকারি টাকা কোনওভাবে নয়-ছয় হবে না। একমাত্র যোগ্য প্রাপকদেরই চিহ্নিত করে, তাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। তিনি বলেন, “অনেকে যেমন অন্নপূর্ণা যোজনা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন, তেমন অনেকে আবার এই অভিযোগও জানিয়েছেন যে যারা যোগ্য নন, তারাও অন্নপূর্ণার টাকা পাচ্ছেন। তাই সরকার ভেরিফিকেশন করছে, যা আগামিকাল, ১৩ অগস্ট অবধি চলবে।”

মুখ্যমন্ত্রী জানান, যাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে, আগামী ১৭ অগস্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।  নতুন আবেদনকারীরাও ১৭ অগস্ট থেকে টাকা ঢুকবে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এও জানান যে প্রতি মাসে টাকা আসতে দেরি হবে না। মাসের দ্বিতীয় সপ্তাহেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়ে দেবে রাজ্যের অর্থ দফতর।

গত সরকারের আমলে যেভাবে আর্থিক যোজনায় দুর্নীতি হয়েছে, তা এই সরকারের আমলে হবে না বলেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এসওপি-র ভিত্তিতেই ভেরিফিকেশন হয়েছে। ১৭ অগস্ট থেকে এই টাকা ঢুকতে শুরু করবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us