Suvendu Adhikari: একদম রোড রোলারে চড়ে প্রায় ৩১ কোটি টাকার ফেনসিডিল নিজের হাতে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ভিডিয়ো দেখুন…

Kolkata: রোড রোলার চালানোর পর এ দিন শুভেন্দু অধিকারী বলেন, "এটি দ্বিতীয় বড় অভিযান। কেন্দ্রের নেশামুক্তি ভারত অভিযান বাংলার জন্যও গুরুত্বপূর্ণ। কারণ এ রাজ্যে যে ঘটনা রয়েছে, এর পিছনে নেশার সঙ্গে যুক্ত লোকেরাই মহিলাদের উপর অত্যাচার করে। তারপরও বেআইনি নেশার জন্য অনেক পরিবার নষ্ট হচ্ছে। নেশা মুক্তি জন্য সরকার ক্ষমতায় আসতেই গুরুত্ব দিয়েছি।

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 23, 2026 | 1:08 PM

কলকাতা: ক্ষমতায় আসার পরই বাংলায় একের পর এক জনহিতকর কর্মসূচি পালন করছে শুভেন্দু অধিকারীর সরকার (BJP Goverment)। আগেই বালুরঘাটে নেশামুক্তি অভিযানে করেছে রাজ্য সরকার। আর এবার পালা কলকাতার। বালুরঘাটের পর খোদ কলকাতায় নেশামুক্তি অভিযানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিন রোড রোলার চালিয়ে ৩ লক্ষ ১০ হাজার নিষিদ্ধ ফেনসিডিল নষ্ট করলেন তিনি। কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রায় ৩১ কোটি টাকার কাশির সিরাপ নষ্ট করা হয়েছে।

এর আগে উত্তরবঙ্গে এই ছবি দেখা গিয়েছিল। এবার কলকাতার নিউটাউনের ইকোপার্কে ‘নেশামুক্তি’ কর্মসূচি’-তে গিয়েছিলেন। সেইখানেই রাখা ছিল কলকাতা পুলিশের বাজেয়াপ্ত করা ৩ লক্ষ ১০ হাজার নিষিদ্ধ কাফসিরাপ। আজ তার উপর দিয়েই রোড রোলার চালান মুখ্যমন্ত্রী। একদম নিজের হাতে রোড রোলার চালান তিনি।

রোড রোলার চালানোর পর এ দিন শুভেন্দু অধিকারী বলেন, “এটি দ্বিতীয় বড় অভিযান। কেন্দ্রের নেশামুক্তি ভারত অভিযান বাংলার জন্যও গুরুত্বপূর্ণ। কারণ এ রাজ্যে যে ঘটনা রয়েছে, এর পিছনে নেশার সঙ্গে যুক্ত লোকেরাই মহিলাদের উপর অত্যাচার করে। তারপর বেআইনি নেশার জন্য অনেক পরিবার নষ্ট হচ্ছে। নেশা মুক্তি জন্য সরকার ক্ষমতায় আসতেই গুরুত্ব দিয়েছি। বিএসএফ, পুলিশ, সকলে মিলেই এই অভিযানে অংশ নিয়েছে। বালুরঘাটেও এই অভিযান হয়েছে। এখানেও হল। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ গেল। জাভেদ শামিম বললেন, ইয়াবাতে বড় সাফল্য এসেছে। প্রতিদিন কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ মিলিত ভাবে এই নেশামুক্তি অভিযান করছে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us