Suvendu Adhikari: ‘পিসি-ভাইপোর সঙ্গে আর একটা অন্তর্ঘাত হয়েছে’, বিরোধী দলনেতা নিয়ে হাইকোর্টের রায়ের পর বললেন শুভেন্দু

Suvendu Adhikari on Leader of Opposition: মুখ্যমন্ত্রী বলেন, "এটাতে পিসি-ভাইপো হেরে গিয়েছে। কারণ, তৃণমূল যখন মামলা করে, তখন গোটা তৃণমূল ছিল। আমি বলেছিলাম, নাম ও নিশান থাকবে না। সেটা নেই। রায় যেদিন এল, সেদিন তৃণমূলটাই নেই। সেদিন জাতীয় নির্বাচন কমিশনের স্বীকৃত দুটি পার্টি রয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য হোক কিংবা যাই হোক। একটা ডিটিএমসি আর মমতা এআইটিসি। এবার স্পিকার তাঁর সিদ্ধান্ত নেবেন।"

Suvendu Adhikari: পিসি-ভাইপোর সঙ্গে আর একটা অন্তর্ঘাত হয়েছে, বিরোধী দলনেতা নিয়ে হাইকোর্টের রায়ের পর বললেন শুভেন্দু
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla

Nov 27, 2026 | 11:34 PM

কলকাতা: কলকাতা হাইকোর্টের রায়ে পশ্চিমবঙ্গ বিধানসভা আপাতত বিরোধী দলনেতা-হীন। বঙ্গ রাজনীতিতে এই নিয়ে শোরগোল পড়েছে। তৃণমূলের দুই পক্ষ পরস্পরকে তোপ দাগছে। এবার বিরোধী দলনেতা ইস্যুতে হাইকোর্টের রায় নিয়ে মমতা তৃণমূলকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা নিয়ে সিদ্ধান্ত নিতে বিধানসভার স্পিকারকে ১০ দিন সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। এদিন তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “স্পিকারের উচিত, যার পক্ষে বিধায়ক বেশি রয়েছে, তাকে LoP (বিরোধী দলনেতা)-র স্বীকৃতি দেওয়া।” একইসঙ্গে তাঁর কটাক্ষ, “ওদের আইনি পরামর্শদাতারা খুব মিসগাইড করেছে। আমার মনে হয়েছে, পিসি-ভাইপোর সঙ্গে আর একটা অন্তর্ঘাত হয়েছে।”

হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতার পদ খারিজ করেছে। বিরোধী দলনেতার পদ নিয়ে সিদ্ধান্ত নিতে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে ১০ দিন সময় দিয়েছে। এই নিয়ে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূল কংগ্রেসের অস্তিত্বই এখন নেই। সেখানে ওরা বিরোধী দলনেতা দাবি করেছিল টিএমসি থেকে। কিন্তু, টিএমসি তো নেই। এখন তো দুটো টিএমসি। ডিটিএমসি এবং মমতা এআইটিসি। আমার যতটুকু জানা, ডিটিএমসি-তে বিধায়কের সংখ্যা বেশি। তাই, এখন স্পিকার কী করবেন, তাঁর বিষয়। কিন্তু, আমি সংসদীয় গণতন্ত্রে জানি, যার পক্ষে এমএলএ বেশি থাকেন, তিনি বিরোধী দলনেতা হন।”

এরপর মুখ্যমন্ত্রী বলেন, “এখন তো তৃণমূল বলে অস্তিত্ব নেই। ফলে তৃণমূল বলে যে অভিযোগ, সেটার তো অস্তিত্বই নেই। এখন তো দুটো টিএমসি। ডিটিএমসি এবং মমতা এআইটিসি। স্পিকারের উচিত, যার পক্ষে বিধায়ক বেশি রয়েছে, তাকে LoP (বিরোধী দলনেতা)-র স্বীকৃতি দেওয়া। যা হয়েছে, এটা পিসি-ভাইপোর বিরুদ্ধেই গিয়েছে।”

পরে অন্য একটি কর্মসূচিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “এটাতে পিসি-ভাইপো হেরে গিয়েছে। কারণ, তৃণমূল যখন মামলা করে, তখন গোটা তৃণমূল ছিল। আমি বলেছিলাম, নাম ও নিশান থাকবে না। সেটা নেই। রায় যেদিন এল, সেদিন তৃণমূলটাই নেই। সেদিন জাতীয় নির্বাচন কমিশনের স্বীকৃত দুটি পার্টি রয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য হোক কিংবা যাই হোক। একটা ডিটিএমসি আর মমতা এআইটিসি। এবার স্পিকার তাঁর সিদ্ধান্ত নেবেন। তবে ওরা খুব ভুল করেছে। ওদের আইনি পরামর্শদাতারা খুব মিসগাইড করেছে। আমার মনে হয়েছে, পিসি-ভাইপোর সঙ্গে আর একটা অন্তর্ঘাত হয়েছে।” কেন এবং কারা অন্তর্ঘাত করল, তা নিয়ে অবশ্য কিছু বলেননি মুখ্যমন্ত্রী।

Loading...
Unable to load recommendations.
Follow Us