Suvendu Adhikari: ‘ভগবান রামের অভিশাপেই তৃণমূল ধ্বংস হয়ে গিয়েছে’, আক্রমণ শুভেন্দুর

Suvendu Adhikari attacks Mamata Banerjee: শুভেন্দুর কথায়, ভগবান রামের অভিশাপেই তৃণমূল ধ্বংস হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "উনি ওনার দলকে একজোট রাখতে পারেননি। দলের মধ্যে দুই ভাগ-তিন ভাগ-চার ভাগ হয়েছে। তার দায়-দায়িত্ব তো ওনার। নির্বাচনের দিন, গণনার দিন রাতে হলদিয়াতে বলেছিলাম আর যেই থাকুন এরা থাকবেন না।"

Suvendu Adhikari: ভগবান রামের অভিশাপেই তৃণমূল ধ্বংস হয়ে গিয়েছে, আক্রমণ শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 18, 2026 | 7:59 PM

কলকাতা: পাপের ফলেই ধ্বংস হয়েছে তৃণমূল। দম্ভই পতনের কারণ। তৃণমূলের প্রতীক ফ্রিজ আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ই দলকে একজোট করে রাখতে পারেনি। দলের যে ভাগ হয়েছে, তার দায় বর্তায় মমতার উপরই। এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

কী বললেন শুভেন্দু?

শুভেন্দুর কথায়, ভগবান রামের অভিশাপেই তৃণমূল ধ্বংস হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “উনি ওনার দলকে একজোট রাখতে পারেননি। দলের মধ্যে দুই ভাগ-তিন ভাগ-চার ভাগ হয়েছে। তার দায়-দায়িত্ব তো ওনার। নির্বাচনের দিন, গণনার দিন রাতে হলদিয়াতে বলেছিলাম আর যেই থাকুন এরা থাকবেন না। তার কারণ হল অতি দর্পে হত লঙ্কা, অতিমানে চ কৌরবা। দম্ভ যার হবে, সেই দম্ভের চূর্ণ ভগবান করে দেবেন। সর্বশক্তিমান আছেন। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা, আর রামমন্দির উদ্বোধনের দিন রামমন্দির মানি না বলে মিছিল করা। আছেন তো। ভগবান রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার তৃণমূলের দুই শিবিরকেই ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। দুই পক্ষের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন জানিয়েছিল, আপাতত কোনও শিবির এককভাবে “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস” নামটি ব্যবহার করতে পারবে না। কোনও শিবিরই নির্বাচনী প্রতীক ব্যবহার করতে পারবে না। নিজেদের জন্য ভিন্ন ভিন্ন নাম বেছে নিতে পারবে দুই শিবিরই। চাইলে তাঁদের নাম মূল দল “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস”-এর সঙ্গে যুক্ত করতে পারবে। এরপরই দুই পক্ষই বিকল্প প্রতীক ও নাম পাঠিয়েছিল নির্বাচন কমিশনকে। সেখান থেকে দুই শিবিরের জন্য প্রতীক ও নাম আপাতত চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

Loading...
Unable to load recommendations.
Follow Us