AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari: ‘বাংলাদেশ থেকে আসা মুসলমানদের বলবেন জামাই, তা চলবে না’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

TV9 Bangla Mega Conclave: এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "আগেও মাঝেরহাট ব্রিজ চাপা পড়েছিল। টালা ব্রিজ ভেঙেছিল, পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল। একটা মানুষকেও জ্যান্ত বের করতে পারেননি। আমরা ১৭ জনকে তারাতলার ওই লোহার চাঙরের নীচ থেকে বের করতে পারলাম।"

CM Suvendu Adhikari: 'বাংলাদেশ থেকে আসা মুসলমানদের বলবেন জামাই, তা চলবে না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
টিভি৯ বাংলার মেগা কনক্লেভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।Image Credit: TV9 বাংলা
| Updated on: Aug 27, 2026 | 5:00 PM
Share

কলকাতা: সরকার মানে দায়িত্ব, জনগণের কাছে দায়বদ্ধ থাকা। পূর্বতন সরকারের সঙ্গে বর্তমান সরকারের কাজ ও দায়বদ্ধতার তুলনা টেনে সেই কথাই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টিভি৯ বাংলা আয়োজিত মেগা কনক্লেভে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন তিনি। রাজ্যের নতুন সরকারের ১০০ দিন পূর্তিতে রিপোর্ট কার্ড নিয়ে কাটাছেঁড়া করলেন মুখ্যমন্ত্রী।

এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগেও মাঝেরহাট ব্রিজ চাপা পড়েছিল। টালা ব্রিজ ভেঙেছিল, পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল। একটা মানুষকেও জ্যান্ত বের করতে পারেননি। আমরা ১৭ জনকে তারাতলার ওই লোহার চাঙরের নীচ থেকে বের করতে পারলাম। আগুন লাগল। ১০ জন মারা গেলেন। পাশেই দমকলের ফায়ার স্টেশন। লম্বা সিড়ি আর ল্যাডার লাগিয়ে দিলাম। ৮০টা লোক বেঁচে গেল। নাহলে সংখ্যাটা ১০ হত না, ৯০ হত। দিজ ইজ গভর্মেন্ট।”

বর্ডার খোলা রেখেছেন। গুজরাটি, বিহারি, ওড়িয়া, অসমিয়া, পঞ্জাবীদের বলবেন বাহারি, আর বাংলাদেশ থেকে আসা মুসলমানদের বলবেন জামাই। তা তো চলবে না। ট্রাস্ট মি। জাস্টিস (রিটায়ার্ড) বিশ্বজিৎ বসু রয়েছেন, এনাকে  দায়িত্ব দিয়েছি-চোর ধরো, জেলে ভরো। ইনি হচ্ছেন ইন্সটিটিউশনাল অ্যান্টি কোরাপশন কমিটির হেড।  সঙ্গে জয়রমণজি, সৎ আইপিএস।

Follow Us