Commercial LPG cylinder: আরও দামি হল বাণিজ্যিক গ্যাস, রেস্তরাঁয় খাওয়ার খরচ বাড়বে?
Commercial LPG price hiked: আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে বেশ কয়েকমাস ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। বিশ্বজুড়ে এর প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। তার সঙ্গে দাম বেড়েছে গ্যাস ও পেট্রোল, ডিজেলে। চলতি বছরের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। জানুয়ারি থেকে প্রত্যেক মাসে দাম বেড়েছে। এপ্রিল মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ২১৮ টাকা বাড়ানো হয়েছিল।

কলকাতা: এক মাস আগেই প্রায় হাজার টাকা দাম বেড়েছিল। ফের দাম বাড়ছে বাণিজ্যিক গ্যাসের। এবার বাড়ছে ৫৩ টাকা ৫০ পয়সা। সোমবার (১ জুন) থেকে নতুন দাম কার্যকর হবে। কলকাতায় সিলিন্ডারপিছু বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হবে ৩২৫৫ টাকা ৫০ পয়সা। তবে গৃহস্থকে স্বস্তি দিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, গৃহস্থের রান্নার গ্যাসের দাম এবার বাড়ানো হচ্ছে না।
আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে বেশ কয়েকমাস ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। বিশ্বজুড়ে এর প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। তার সঙ্গে দাম বেড়েছে গ্যাস ও পেট্রোল, ডিজেলে। চলতি বছরের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। জানুয়ারি থেকে প্রত্যেক মাসে দাম বেড়েছে। এপ্রিল মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ২১৮ টাকা বাড়ানো হয়েছিল। কিন্তু, মে মাসে এক ধাক্কায় তা প্রায় হাজার টাকা বাড়ানো হয়। তা নিয়ে রাজনৈতিক মহলেও চাপানউতোর বাড়ে।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার কারণ জানায়। এবার ফের বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এবার ৫৩ টাকা ৫০ পয়সা বাড়ানো হল। আগামিকাল থেকে নতুন দাম কার্যকর হবে। এর ফলে হোটেল, রেস্তরাঁগুলির খরচ বাড়বে। তার প্রভাব খদ্দেরদের উপর কতটা পড়বে, তা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে।
গৃহস্থের রান্নার গ্যাসের দাম-
১ জুন গৃহস্থের রান্নার গ্যাসের দাম বাড়বে কি না, তা নিয়েও জল্পনা বাড়ছিল। অবশেষে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই থাকছে। অর্থাৎ কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার পাওয়া যাবে ৯৩৯ টাকাতেই।
