নবান্নের দিকে থাকবে না জানালা, ছাদে উঠবে ১০ ফুটের দেওয়াল! শর্ত শুনেই হাইকোর্ট বলল…

পাঁচ তলা বাড়ি করতে চেয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তি। নিয়ম মেনে প্ল্যান জমা দিয়েছিলেন তিনি। এরপরই তাঁকে মোট ১৭টি শর্তের কথা জানানো হয়। তার মধ্যে বলা হয়, নবান্নের অদূরে বাড়ি তৈরি করলে নবান্নের দিকে মুখ করে কোনও জানালা রাখা যাবে না।

নবান্নের দিকে থাকবে না জানালা, ছাদে উঠবে ১০ ফুটের দেওয়াল! শর্ত শুনেই হাইকোর্ট বলল...
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 11, 2026 | 10:50 PM

কলকাতা: হাই সিকিউরিটি জোন, তাই নবান্নের সামনে বাড়ি তৈরি করতে গেলে কিছু শর্ত মানতে হবে। এমনটাই বলা হয়েছিলেন এক ব্যক্তি। আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আজ, বুধবার সেই মামলায় একাধিক শর্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিশেষত বাড়ির বাসিন্দাদের বিষয়ে তথ্য সংগ্রহ করার বিষয়টাকে মোটেই সমর্থন করেছি আদালত।

পাঁচ তলা বাড়ি করতে চেয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তি। নিয়ম মেনে প্ল্যান জমা দিয়েছিলেন তিনি। এরপরই তাঁকে মোট ১৭টি শর্তের কথা জানানো হয়। তার মধ্যে বলা হয়, নবান্নের অদূরে বাড়ি তৈরি করলে নবান্নের দিকে মুখ করে কোনও জানালা রাখা যাবে না। বাড়ির ছাদে ১০ ফুটের দেওয়াল তৈরি করে দিতে হবে, যাতে বাইরের কিছু দেখা না যায়। খোলা বারান্দাও না রাখার কথা বলা হয়। এছাড়া পুলিশের নির্দেশ ছিল, ওই বাড়িতে কারা থাকবেন, তাঁদের প্রত্যেকের তথ্য যাচাই করা হবে। ওই শর্ত নিয়েই মামলা হয় হাইকোর্টে।

আজ, বুধবার হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে মামলার শুনানি ছিল। আদালত সব বক্তব্য শোনার পর পুলিশের তিনটি নির্দেশ খারিজ করে দিয়েছে। আইন মেনে তবেই শর্ত দিতে হবে বলে জানিয়েছে আদালত। জানালা, ছাদে ১০ ফুটের দেওয়াল ও বাড়ির বাসিন্দাদের তথ্য যাচাই– এই তিন শর্ত খারিজ করে দেওয়া হয়েছে। বাড়ির বাসিন্দাদের তথ্য এভাবে নিলে গোপনীয়তা রক্ষা হবে না বলে উল্লেখ করেছে আদালত।

ওই বাড়ির জন্য নতুন করে প্ল্যান জমা দেওয়ার কথা বলা হয়েছে আদালতের তরফে। ১২ সপ্তাহের মধ্যে হাওড়া পুরসভায় জমা দিতে হবে সেই প্ল্যান।

Follow Us