Calcutta High Court on Congress Candidate: ‘অভিযুক্তকে সাধারণ মানুষ হিসাবে দেখা হোক’, ভোটের আগেই জেলমুক্তি, সব মামলায় জামিন কংগ্রেস প্রার্থীর

রাজ্যের এও সওয়াল, তাঁর বিরুদ্ধে যে ছটি মামলা রয়েছে সবই খুনের। অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বলেন, "বিদেশে থাকা জঘন্যতম অপরাধে অভিযুক্ত কোনও দলের হয়ে ভোটে দাঁড়িয়ে আর্জি জানাবে তাঁকেও জামিন দেওয়া হোক। এই নজির তৈরি করা থেকে বিরত থাকুক আদালত।"

Calcutta High Court on Congress Candidate: অভিযুক্তকে সাধারণ মানুষ হিসাবে দেখা হোক, ভোটের আগেই জেলমুক্তি, সব মামলায় জামিন কংগ্রেস প্রার্থীর
কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কংগ্রেস প্রার্থীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 29, 2026 | 12:06 PM

কলকাতা: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী (Congress Candidate) মিলন প্রধানের (Milan Pradhan) জামিন। সব মামলায় অন্তর্বতী জামিন দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে অন্তর্বতী জামিন মিলনের। ভোটের আগেই জেল মুক্তি। তবে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ, কংগ্রেস প্রার্থীকে (Congress Candidate) তদন্তে সহযোগিতা করতে হবে। আগামী তিন সপ্তাহের জন্য এই জামিন প্রযোজ্য থাকছে। দশ হাজার টাকার দু’টি বেল বন্ড।

মঙ্গলবারও জামিনের বিরোধিতা করে রাজ্য। আইনজীবী রাজদীপ মজুমদার কোর্টে সওয়াল করেন, “কুড়ি বছর ধরে পলাতক কেউ হঠাৎ এসে বলে আমি ভোটে লড়ছি তাই জামিন দেওয়া হোক। সেটা কি আইনত সম্ভব?” রাজ্যের এও সওয়াল, তাঁর বিরুদ্ধে যে ছটি মামলা রয়েছে সবই খুনের। অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বলেন, “বিদেশে থাকা জঘন্যতম অপরাধে অভিযুক্ত কোনও দলের হয়ে ভোটে দাঁড়িয়ে আর্জি জানাবে তাঁকেও জামিন দেওয়া হোক। এই নজির তৈরি করা থেকে বিরত থাকুক আদালত।”

কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন,”প্রতিটি মামলার আলাদা ঘটনা রয়েছে। ৬ এপ্রিল ২০২৬ কলকাতা বন্দর বিধানসভা নির্বাচনে লড়ার জন্য প্রার্থী রাকেশ সিং কে অন্তর্বতী জামিন দেয় হাইকোর্ট বিচারপতি কৌশিক চন্দ।
অরবিন্দ কেজরিওয়ালের জামিনের ক্ষেত্রেও বিষয়টি এক্ষেত্রে প্রযোজ্য অন্তর্বতী জামিন দেওয়া হোক।” মামলাকারী চাইছেন ভোটে লড়ার জন্য অন্তর্বতী জামিন সওয়াল মিলনের আইনজীবীর।

সব শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য, “পুলিশ (রাজ্য) এখানে মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করছে। অভিযুক্তকে সাধারণ মানুষ হিসেবে দেখা হোক।” এরপর আদালত সবকটি মামলাতেই অন্তর্বতী জামিন দেয়।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us