Train Cancelled: ঘূর্ণিঝড়ের জেরে বাতিল দূরপাল্লার বহু ট্রেন, এই ট্রেনগুলিতে টিকিট কাটেননি তো? দেখে নিন তালিকা

Train Cancelled Due to Cyclone Akvan: ঘূর্ণিঝড়ের প্রভাবে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ১৯টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, ১৯ ও ২০ নভেম্বর বিভিন্ন রুটে একাধিক ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। আকভান-এর প্রভাবে কোন কোন ট্রেন বাতিল থাকবে জেনে নেওয়া যাক...

Train Cancelled: ঘূর্ণিঝড়ের জেরে বাতিল দূরপাল্লার বহু ট্রেন, এই ট্রেনগুলিতে টিকিট কাটেননি তো? দেখে নিন তালিকা
ফাইল চিত্র।Image Credit source: Getty Image

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 19, 2026 | 8:27 PM

কলকাতা: গতিপথ পরিবর্তন করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’ (Cyclone Akvan)। শুক্রবারই উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে গোপালপুরের কাছাকাছি ল্যান্ডফল হবে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলাতেও। আজ থেকেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে। কলকাতাতেও ভারী বৃষ্টি হবে। এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ১৯টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Howrah-Puri Vande Bharat Express) এবং টাটানগর-ব্রহ্মপুর বন্দে ভারত এক্সপ্রেসও।

দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, ১৯ ও ২০ নভেম্বর বিভিন্ন রুটে মোট একাধিক ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। কোন কোন ট্রেন বাতিল জেনে নেওয়া যাক…

ট্রেন বাতিল

দক্ষিণ পূর্ব রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর বাতিল থাকবে শালিমার-পুরী এক্সপ্রেস (১২৮৮১) এবং ভঞ্জপুর-পুরী এক্সপ্রেস (১৮০১৭)। অন্যদিকে, ২০ নভেম্বর বাতিল করা হয়েছে পুরী-ভঞ্জপুর এক্সপ্রেস (১৮০১৮), বাংরিপোসি-পুরী এক্সপ্রেস (১৮৪০১) এবং পুরী-বাংরিপোসি এক্সপ্রেস (১৮৪০২)।

এছাড়াও ২০ নভেম্বর বাতিল থাকবে হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (২২৮৯৫/২২৮৯৬) এবং টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস (২০৮৯১/২০৮৯২)।

২০ নভেম্বর বাতিল থাকবে জলেশ্বর-পুরী মেমু (৬৮৪৪১) এবং পুরী-জলেশ্বর মেমু (৬৮৪৪২)।

এছাড়াও ওই দিন টাটানগর-বাদামপাহাড়-টাটানগর রুটের ৬৮১২৯/৬৮১৩০, ৬৮১৩১/৬৮১৩২ এবং ৬৮১৩৩/৬৮১৩৪ নম্বরের মেমু ট্রেনগুলি চলবে না। বাতিলের তালিকায় রয়েছে বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর রুটের ৬৮১৮৫/৬৮১৮৬, ৬৮১৮৭/৬৮১৮৮ এবং ৬৮১৮৯/৬৮১৯০ নম্বরের মেমু ট্রেনও।

এছাড়াও ২০ নভেম্বর বাতিল থাকবে ভঞ্জপুর-রূপসা-ভঞ্জপুর রুটের ৬৮১৭৪/৬৮১৭৫ এবং ৬৮১৭৬/৬৮১৭৭ নম্বরের মেমু ট্রেন। বারিপদা-বাংরিপোসি-বারিপদা মেমু (৬৮১৭৯/৬৮১৭৮) এবং বারিপদা-বালেশ্বর মেমু (৬৮১৮০)-এর পরিষেবাও ওই দিন বন্ধ থাকবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us