Sealdah Station: প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ধস! বসে গিয়েছে রেললাইনের একাংশ! শিয়ালদহ স্টেশনে ভয়ঙ্কর ঘটনা

Sealdah South Line Track Subsidence: জানা যাচ্ছে, স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এগোলেই থাকা একটি বহু পুরনো নিকাশি নালা ধসে পড়ায় তার ঠিক উপরের রেললাইনের একাংশ বসে গিয়েছে এবং নীচের জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Sealdah Station: প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ধস! বসে গিয়েছে রেললাইনের একাংশ! শিয়ালদহ স্টেশনে ভয়ঙ্কর ঘটনা
রেললাইনে ধসImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 24, 2026 | 8:58 AM

কলকাতা: শিয়ালদহ দক্ষিণ শাখায় নিকাশি নালায় ধস। বসে গেল রেললাইনের একাংশ। ব্যস্ততম দিনে সাতসকালে বিপর্যয়। জানা যাচ্ছে, স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এগোলেই থাকা একটি বহু পুরনো নিকাশি নালা ধসে পড়ায় তার ঠিক উপরের রেললাইনের একাংশ বসে গিয়েছে এবং নীচের জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রেল সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত অংশটি লুপ লাইন হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে এখনও পর্যন্ত কোনও প্রভাব পড়েনি বলে জানা গিয়েছে। প্রথমদিকে, এই খবর ছড়াতেই যাত্রীদের মধ্যে কিছুটা হলেও উদ্বেগ ধরা পড়ে। কারণ অফিস টাইমে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করেন তাঁরা। কিন্তু রেলের তরফে ঘোষণা করা হয়, এতে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটবে না।

স্থানীয় সূত্রে খবর, বহু বছর পুরনো ওই নিকাশি নালাটিতে গত রবিবার প্রথম ধস নামে। এর পর গত দু’দিনে নালাটির ক্ষয়ক্ষতি আরও বাড়ে। নালা ধসে যাওয়ার ফলে উপরের রেললাইনের অংশটি নীচের দিকে বসে যায় এবং নীচে থাকা জলের পাইপলাইনটিও ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার খবর পেয়ে সোমবার রাত থেকেই পুরসভা এবং রেলের যৌথ উদ্যোগে মেরামতির কাজ শুরু হয়েছে। দ্রুত নালা, জলের পাইপলাইন এবং বসে যাওয়া রেললাইনের অংশ সারিয়ে তোলার চেষ্টা চলছে। যেহেতু এটি মূল লাইন নয়, তাই যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে বলে রেল সূত্রে খবর।

Loading...
Unable to load recommendations.
Follow Us