Durga Puja 2026: এবার নারী শক্তি সম্মান দেবে রাজ্য বিজেপি, কাদের মনোনীত করা হবে?

Durga Puja 2026: পিছিয়ে পড়া পরিবারের সাধারণ নারী, ছোট স্তরের মহিলা ব্যবসায়ী, সমাজে প্রতিষ্ঠিত মেধাবী ও স্কলার ছাত্রী কিংবা যে সমস্ত আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে থাকা নারীর সত্যিই স্বীকৃতি ও সহায়তার প্রয়োজন রয়েছে, তাঁদেরই প্রধানত এই সম্মানের যোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

Durga Puja 2026: এবার নারী শক্তি সম্মান দেবে রাজ্য বিজেপি, কাদের মনোনীত করা হবে?
অগ্নিমিত্রা পালImage Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 22, 2026 | 12:47 PM

কলকাতা: দুর্গাপুজো ও কালীপুজো—উভয় উৎসবের আবহেই সমাজের বিভিন্ন স্তরে স্বমহিমায় প্রতিষ্ঠিত নারীদের সম্মানিত করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য বিজেপি। উৎসবের মরশুমে রাজ্য জুড়ে এবার পালিত হবে ‘নারী শক্তি সম্মান’ প্রদান কর্মসূচি। ইতিমধ্যেই বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে এই সংক্রান্ত স্পষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে সমস্ত জেলায় জেলায়।

দলের নির্দেশিকা অনুযায়ী, কোনও বিশেষ সেলিব্রিটি বা প্রভাবশালী ব্যক্তিত্ব নন, বরং সাধারণ কিন্তু সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা মহিলাদেরই এই সম্মানের জন্য বেছে নেওয়া হবে। পিছিয়ে পড়া পরিবারের সাধারণ নারী, ছোট স্তরের মহিলা ব্যবসায়ী, সমাজে প্রতিষ্ঠিত মেধাবী ও স্কলার ছাত্রী কিংবা যে সমস্ত আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে থাকা নারীর সত্যিই স্বীকৃতি ও সহায়তার প্রয়োজন রয়েছে, তাঁদেরই প্রধানত এই সম্মানের যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। আগ্রহীরা স্থানীয় পুজো কমিটির কাছে আবেদন জমা করতে পারবেন, যা পরবর্তীতে অঞ্চলের বিজেপি নেতৃত্বের দলীয় স্তর থেকে খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এই কর্মসূচির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পুর ও নগরোন্নয়ন অগ্নিমিত্রা পাল জানান, বিজেপি বরাবরই মাতৃশক্তির আরাধনা ও সুরক্ষায় বিশ্বাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের মতো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণসহ সর্বক্ষেত্রে নারীশক্তিকে এগিয়ে দেওয়ার জন্য নিরন্তর কাজ করে চলেছেন। আমাদের সমাজ মাতৃতান্ত্রিক, তাই দলের পক্ষ থেকে নেওয়া এমন উদ্যোগের শরিক হতে পেরে তিনি অত্যন্ত গর্বিত।

উৎসবের দিনগুলিতে বুথ ও অঞ্চল স্তরে নারীশক্তির এই উদ্‌যাপন কেবল মহিলাদের সম্মান জোগাবে না, বরং তৃণমূল স্তরে দলীয় জনসংযোগ বৃদ্ধিতেও বড় ভূমিকা নেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Loading...
Unable to load recommendations.
Follow Us