Special Train: সমুদ্রের পাড়েই কাটান পুজোর ছুটি, দিঘার জন্য স্পেশ্যাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

Puja Special Train Service: পূর্ব রেল জানিয়েছে, ১৫ অক্টোবরের থেকে ২৬ নভেম্বর পর্যন্ত একগুচ্ছ ট্রেন বাড়তি দেওয়া হচ্ছে। হাওড়া, শিয়ালদহ, আসানসোল থেকে রক্সৌল, পটনা, সীতামারি, গোরক্ষপুর, মধুবনী, দিঘার মতো জায়গায় এই বিশেষ ট্রেনগুলি চলবে। হাওড়া, শিয়ালদহ ছাড়া অধিকাংশ ট্রেন বর্ধমান, বীরভূম সহ একাধিক স্টেশনে দাঁড়াবে। যাতে যাত্রীরা উঠতে পারে। টিকিট বুকিং এখনও শুরু হয়নি।

Special Train: সমুদ্রের পাড়েই কাটান পুজোর ছুটি, দিঘার জন্য স্পেশ্যাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের
ফাইল ছবিImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 13, 2026 | 11:28 AM

কলকাতা: পুজোয় ঘুরতে যাবেন? অথচ ট্রেনের টিকিট (Train Ticket) পাচ্ছেন না? তাহলে আপনাদের জন্য সুখবর। পুজোর মরসুমে (Durgapuja Special Train) একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের। শুধু দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজো, কালীপুজো-সহ পুরো উৎসবের মরসুমেই বিশেষ ট্রেন চালানো হবে। হাওড়া-শিয়ালদহ রুটে স্পেশ্যাল ট্রেন চালানো হবে। দিঘার জন্য বিশেষ ট্রেন চালানো হবে। পুজোর মরশুমে (Puja Special Train) ভিড় সামাল দিতে ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই স্পেশ্যাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

কবে, কোন কোন রুটে চলবে ট্রেন?

পূর্ব রেল জানিয়েছে, ১৫ অক্টোবরের থেকে ২৬ নভেম্বর পর্যন্ত একগুচ্ছ ট্রেন বাড়তি দেওয়া হচ্ছে। হাওড়া, শিয়ালদহ, আসানসোল থেকে রক্সৌল, পটনা, সীতামারি, গোরক্ষপুর, মধুবনী, দিঘার মতো জায়গায় এই বিশেষ ট্রেনগুলি চলবে।

কোন রুটে কতগুলি স্পেশ্যাল ট্রেন?

  • হাওড়া-রক্সৌল, শিয়ালদহ-পটনা, শিয়ালদহ-সীতামারি রুটে চলবে সাত জোড়া ট্রেন।
  • শিয়ালদহ-গোরক্ষপুর রুটে চলবে আপ-ডাউনের ১৪টি ট্রেন।
  • কলকাতা-মধুবনী, আসানসোল-পটনা এবং গোরক্ষপুর রুটে মিলবে সাত জোড়া স্পেশ্যাল ট্রেন।
  • মালদা টাউন থেকে দিঘার উদ্দেশে চালানো হবে সাত জোড়া স্পেশ্যাল ট্রেন।

পূর্ব রেল জানিয়েছে, হাওড়া, শিয়ালদহ ছাড়া অধিকাংশ ট্রেন বর্ধমান, বীরভূম সহ একাধিক স্টেশনে দাঁড়াবে। যাতে যাত্রীরা উঠতে পারে। টিকিট বুকিং এখনও শুরু হয়নি। খুব শীঘ্রই বুকিং প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Loading...
Unable to load recommendations.
Follow Us