Kolkata Metro: এই দিনই খুলে যাচ্ছে গঙ্গার নীচের মেট্রো পরিষেবা, উদ্বোধনে খোদ মোদী

Kolkata Metro: কলকাতা মেট্রো ও কেএমআরসিএলকে এই বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দেশের মধ্য়ে এই প্রথম জলের নীচে গড়াবে মেট্রোর চাকা। নয়া নজির তৈরি হতে চলেছে দেশে। তাতেই সাজ সাজ রব গোটা কলকাতাতেই।

Kolkata Metro:  এই দিনই খুলে যাচ্ছে গঙ্গার নীচের মেট্রো পরিষেবা, উদ্বোধনে খোদ মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Mar 02, 2024 | 5:34 PM

কলকাতা: ৬ মার্চ রাজ্যের ৩ মেট্রো প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী। গঙ্গার নীচে চড়বেন মেট্রোও। একইসঙ্গে রুবি থেকে গড়িয়া পর্যন্ত মেট্রোর উদ্বোধনও করবেন। সূত্রের খবর, আগামী ৬ মার্চ বারাসতে সভার পর কলকাতায় গঙ্গার নীচের মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেও থাকবেন মেট্রোতে। একইসঙ্গে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রোর উদ্বোধনের পর তারাতলা-মাঝেরহাটেরও মেট্রো উদ্বোধনের কথা রয়েছে তাঁর। 

ইতিমধ্যেই কলকাতা মেট্রো ও কেএমআরসিএলকে এই বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দেশের মধ্য়ে এই প্রথম জলের নীচে গড়াবে মেট্রোর চাকা। নয়া নজির তৈরি হতে চলেছে দেশে। তাতেই সাজ সাজ রব গোটা কলকাতাতেই। হুগলি নদীর নিচ দিয়ে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ১৬.৫ কিলোমিটারের এই পথের ১০.৮ কিলোমিটার থাকছে মাটির তলায়। কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগে। কিছুদিন আগেই তা শেষ হয়েছে। হয়েছে চূড়ান্ত ট্রায়াল রান। শোনা যাচ্ছিল মার্চের দ্বিতীয় সপ্তাহেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবার উদ্বোধন হবে। কিন্তু, আসলে কোন দিন হবে সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছিল না। 

এদিকে কয়েকদিন আগেই গঙ্গার নীচের মেট্রোর কাজের দেখভাল করে গিয়েছে চিফ কমিশনার অফ রেলওয়ে। সেখানে ফোনে কথা বলার ক্ষেত্রে সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কলকাতা মেট্রো কর্তৃপক্ষে বিষয়টা দেখার বিষয়েও বলেন। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেয় মেট্রো। এবার তাঁরই উদ্বোধন হতে চলেছে মোদীর হাত ধরে। ১ মার্চ বাংলায় এসেছিলেন মোদী। ২ তারিখ পর্যন্ত সভা করেছেন আরামবাগ, কৃষ্ণনগরে। দিল্লি ফিরে কয়েকদিনের মধ্যে ফের বাংলায় আসার কথা রয়েছে তাঁর।

Follow Us