ED Raid: পুর নিয়োগ দুর্নীতির যোগ? ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দিতেই উদ্ধার ১০ কোটির সোনা, বিপুল নগদ

ED Raid in Kolkata: অন্যদিকে লেকটাউনে রয়েছে রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের মালিকের বিলাসবহুল ফ্ল্যাটে। এদিন আচমকা সেখানেও হানা দেন ইডির আধিকারিকরা। সেখানেও একযোগে তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। সেখান থেকেও ১০ কেজির বেশি সোনার সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।

ED Raid: পুর নিয়োগ দুর্নীতির যোগ? ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দিতেই উদ্ধার ১০ কোটির সোনা, বিপুল নগদ
ফের ইডি হানা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 30, 2025 | 6:55 PM

কলকাতা: ফের কলকাতায় টাকার পাহাড়। তারাতলায় ব্যবসায়ীর অফিস থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকা। পুর নিয়োগ দুর্নীতিতে তারাতলার ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সূত্রের খবর, রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার অফিস থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা। একটি গোপন জায়গাতে ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল বলে খবর। পুরোটাই পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে ইডির তরফে দাবি করা হচ্ছে। তল্লাশি এখনও চলছে। ফলে আরও টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। 

অন্যদিকে লেকটাউনে রয়েছে রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের মালিক গৌতম ধন্ধানিয়ার বিলাসবহুল ফ্ল্যাটে। এদিন আচমকা সেখানেও হানা দেন ইডির আধিকারিকরা। সেখানেও একযোগে তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। তাতেই মেলে সাফল্য। সেখান থেকেও ১০ কেজির বেশি সোনার সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটিরও বেশি। এর মধ্যে প্রচুর স্বর্ণলঙ্কারও রয়েছে বলে জানা যাচ্ছে। 

তবে এখনও তল্লাশি চলছে পুরোদমে। তরাতলার মতো এখান থেকেও মিলল ৩ কোটি নগদ টাকা। গোপন ভল্টে লুকিয়ে রাখা ছিল টাকা। জানা গিয়েছে, ১০ কোটির সোনার ও হীরের গয়না মিললেও, শেষ পর্যন্ত বিল দেখিয়েছে ব্যবসায়ী পরিবার। ইডি তরফে দাবি, গয়নার নথি দেখানোয় তা বাজেয়াপ্ত করা হয়নি। তবে কোন টাকায় কেনা হয়েছে গয়না তা গয়না প্রস্তুতকারী সংস্থার থেকে যাচাই করা হবে।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us