EID Holiday: রাজ্যে ইদের দু’দিন ছুটি আর নয়, পালাবদলের পর নয়া ঘোষণা

West Bengal Govt: শুধুমাত্র বকরি ইদ নয়, তৃণমূল ক্ষমতায় আসার পর সরকারি কর্মীদের ছুটির তালিকা অনেক ক্ষেত্রেই লম্বা হয়েছিল। অনেক নতুন ছুটি যুক্ত করা হয়েছিল। এবার অন্যান্য ছুটির ক্ষেত্রেও নিয়মে কোনও বদল হবে কি না, সেই প্রশ্ন উঠছে।

EID Holiday: রাজ্যে ইদের দুদিন ছুটি আর নয়, পালাবদলের পর নয়া ঘোষণা
ফাইল ছবিImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 23, 2026 | 4:10 PM

কলকাতা: সরকার বদলের পর প্রথমবার ছুটির তালিকায় রদবদল। ইদের ছুটি নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি। তৃণমূল সরকারের আমলে ইদে (Eid) দু’দিন ছুটি দেওয়ার রীতি চালু হয়। তবে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেই বদলে দিল সেই নিয়ম। এ বছর একদিনই ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

পুরনো সরকারের আমলের তালিকা অনুযায়ী, ২৬ মে আর ২৭ মে ইদের ছুটি ঘোষণা করা হয়েছিল। এবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল যে, এবছর ২৮ মে ইদ পালিত হবে। তাই শুধুমাত্র ২৮ মে তারিখেই সরকারি ছুটি থাকবে। আগের বিজ্ঞপ্তি বাতিল করা হল। কেন্দ্রীয় সরকার দু’দিন আগেই ২৮ তারিখের ছুটির কথা জানিয়েছিল।

শুধুমাত্র বকরি ইদ নয়, তৃণমূল ক্ষমতায় আসার পর সরকারি কর্মীদের ছুটির তালিকা অনেক ক্ষেত্রেই লম্বা হয়েছিল। অনেক নতুন ছুটি যুক্ত করা হয়েছিল। এবার অন্যান্য ছুটির ক্ষেত্রেও নিয়মে কোনও বদল হবে কি না, সেই প্রশ্ন উঠছে।

তবে বকরি ইদ পালনে যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের সব থানাগুলিকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

কয়েকদিন আগেই গরমের ছুটি নিয়ে নির্দেশিকা বদল করে শুভেন্দু সরকার। বাড়িয়ে দেওয়া হয়েছে গরমের ছুটি।

Follow Us