Election Commission on Meeting: ফুল বেঞ্চ বৈঠকে দু’দফায় ভোটের দাবি রাজনৈতিক দলগুলির! কী উত্তর দিল কমিশন?

Election Commission: এদিন সেই বৈঠক সূত্রে বাংলায় এসেছিল কমিশনের ফুল বেঞ্চ। দেখা করল মোট সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। তাদের মধ্যেই রয়েছে রাজ্যে শাসকশিবির, প্রধান বিরোধী দল, শূন্যের গেরোয় আটকে থাকা বাম-কংগ্রেসও।

Election Commission on Meeting: ফুল বেঞ্চ বৈঠকে দুদফায় ভোটের দাবি রাজনৈতিক দলগুলির! কী উত্তর দিল কমিশন?
নির্বাচন কমিশনের ফুল বেঞ্চImage Credit source: সংগৃহিত (Social Media)

| Edited By: Avra Chattopadhyay

Mar 09, 2026 | 2:56 PM

কলকাতা: বাংলায় এসে জাতীয় ও রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন। স্বাভাবিক নিয়মেই বিধানসভা নির্বাচনের আগে এই রকম সর্বদলীয় বৈঠক করে থাকে কমিশন। এদিন সেই বৈঠক সূত্রে বাংলায় এসেছিল কমিশনের ফুল বেঞ্চ। দেখা করল মোট সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। তাদের মধ্যেই রয়েছে রাজ্যে শাসকশিবির, প্রধান বিরোধী দল, শূন্যের গেরোয় আটকে থাকা বাম-কংগ্রেসও।

কী কী বিষয়ে আলোচনা হল বৈঠকে?

এদিন প্রতিটি দলের সঙ্গে আলাদা করে কথা বলেছে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে সেই কথোপকথন ও কমিশনের কর্তাদের কাছে করা দাবি তুলে ধরেছে সংশ্লিষ্ট দলগুলি। কিন্তু এই সর্বদলীয় বৈঠক নিয়ে কমিশনের কী মত? কাদের দাবিতে সিলমোহর দিল তাঁরা? কাদের দাবিতে দিল না? ইতিমধ্যেই একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে তারা জানিয়েছে, বেশির ভাগ দল রাজ্যে হওয়া ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের প্রশংসা করেছেন। যদিও চন্দ্রিমা-সেলিমরা বৈঠক থেকে বেরিয়েই এসআইআর নিয়ে সুর চড়ান।

এদিন কমিশনের ফুল বেঞ্চের টেবিলে ১৬ দফার রাখে বিজেপি। মূলত, রাজ্যে ভয়মুক্ত নির্বাচন আয়োজনের দাবি তোলে তারা। বিবৃতিতে কমিশন সেই দাবিতেই সিলমোহর দিয়েছে। কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম না করেই আশ্বস্ত করেছে তাঁরা। জ্ঞানেশ কুমার রাজনৈতিক দলগুলিকে বলেছেন, “কমিশন রাজ্যে স্বচ্ছ, শান্তিপূর্ণ ভাবে ভোট করাতে উদ্যত্ত। এই মর্মে জিরো টলারেন্স নীতিকেই আধার করা হবে।” পাল্টা রাজনৈতিক দলগুলিও কমিশনের সঙ্গে সহযোগিতা করবে বলেই জানিয়েছে।

রাজ্য়ের বেশির ভাগ রাজনৈতিক দল দুই দফায় ভোটের দাবি জানিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে নির্বাচন কমিশন। কিন্তু ভোট দু’দফাতেই হবে কিনা তা এখনও বিবেচনাধীন। এছাড়াও, কমিশন বিবৃতিতে সাফ লিখেছে,  এসআইআর প্রক্রিয়া নিরপেক্ষ ভাবেই হচ্ছে। যে কোনও নাম মোছার, যোগ করার বা পরিবর্তনের জন্য এখনও ৬, ৭ ও ৮ নম্বর ফর্ম পূরণের কাজ চলছে বলে জানিয়েছে তাঁরা।

Follow Us