Nabanna: আগে থেকে সাক্ষাতের সময় নিয়ে নবান্নে পৌঁছেছিলেন আকাঙ্খা, কিন্তু দেখেই সন্দেহ আধিকারিকদের! দিল্লিতে সেই মহিলাকে টানা জেরা! কে তিনি?

Fake PMO Officer Enters Nabanna: আগে থেকে সাক্ষাৎকারের সময় নিয়েই বুধবার নবান্নের পূর্ত দফতরে আসেন আকাঙ্খা বিদ্যার্থী। নিজেকে PMO-র আধিকারিক পরিচয় দিয়ে তিনি দফতরের কর্তাদের কাছে বিভিন্ন প্রশাসনিক তথ্য জানতে চান। তবে তাঁর কথা ও হাবভাবে সন্দেহ জাগে আধিকারিকদের।

Nabanna: আগে থেকে সাক্ষাতের সময় নিয়ে নবান্নে পৌঁছেছিলেন আকাঙ্খা, কিন্তু দেখেই সন্দেহ আধিকারিকদের! দিল্লিতে সেই মহিলাকে টানা জেরা! কে তিনি?
নবান্নImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 01, 2026 | 4:26 PM

কলকাতা: প্রধানমন্ত্রীর দফতরের (PMO) ভুয়ো আধিকারিক পরিচয় দিয়ে রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে প্রবেশ! অভিযুক্ত মহিলার নাম আকাঙ্খা বিদ্যার্থী। নবান্নে পূর্ত দফতরের আধিকারিকদের কাছে তথ্য জানার চেষ্টা করে চম্পট দিলেও শেষরক্ষা হয়নি—হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ টিম দিল্লি থেকে ওই মহিলাকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

জানা যাচ্ছে,   আগে থেকে সাক্ষাৎকারের সময় নিয়েই বুধবার নবান্নের পূর্ত দফতরে আসেন আকাঙ্খা বিদ্যার্থী। নিজেকে PMO-র আধিকারিক পরিচয় দিয়ে তিনি দফতরের কর্তাদের কাছে বিভিন্ন প্রশাসনিক তথ্য জানতে চান। তবে তাঁর কথা ও হাবভাবে সন্দেহ জাগে আধিকারিকদের।  আধিকারিকদের সন্দেহের বিষয়টি টের পেয়েই ওই মহিলা দ্রুত নবান্ন ভবন থেকে বেরিয়ে যান। ভুয়ো পরিচয় দেওয়ার বিষয়টি নিশ্চিত হতেই পূর্ত দফতরের পক্ষ থেকে হাওড়া সিটি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পরপরই হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ টিম গঠন করে গতরাত থেকেই একাধিক স্থানে চিরুনি তল্লাশি শুরু হয়। তদন্তকারী সূত্রের খবর, প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে দিল্লিতে ওই মহিলার সন্ধান মেলে। বর্তমানে হাওড়া সিটি পুলিশের বিশেষ দল সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। ওই মহিলা ঠিক কী উদ্দেশ্যে নবান্নে এসে তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন এবং তাঁর পেছনে বড় কোনও আন্তঃরাজ্য চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us