
কলকাতা: আজ নন্দীগ্রামে সংবর্ধনা শুভেন্দু অধিকারীকে। বিকেলে নন্দীগ্রাম ১ ব্লক নন্দীগ্রাম বাজার সংলগ্ন মাঠে তাঁকে সংবর্ধনা জানানো হবে। প্রশাসন সূত্রে খবর, নন্দীগ্রাম থেকে হলদিয়ায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। জোরকদমে চলছে তাঁর শেষবেলার প্রস্তুতি। উচ্ছ্বসিত নন্দীগ্রামের পদ্ম কর্মী-সমর্থকেরাও।
ফলতার নির্বাচনে এক লক্ষের বেশি ভোটে জয়ী হলেন বিজেপির দেবাংশু পণ্ডা। প্রাপ্ত ভোট ১,৪৯,৬৬৬। দ্বিতীয় স্থানে সিপিএম। প্রাপ্ত ভোট ৪০,৬৪৫। তৃতীয় স্থানে কংগ্রেস। প্রাপ্ত ভোট ১০,০৮৪ জন ও তৃণমূলের জাহাঙ্গীর খান পেলেন ৭,৭৮৩টি ভোট।
তিলজলা-বেলেঘাটা-কসবা সহ একাধিক জায়গায় চলছে বুলডোজার। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই বলেছিল কোনও রকম বেআইনি নির্মাণ তারা রাখবে না। সেই মতো আগেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণের অংশ। রবিবারও তার অন্যথা হল। কসবায় বেআইনি নির্মাণ ভাঙতে নিজে হাজির হলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
বিস্তারিত পড়ুন: Agnimitra Paul: কলকাতার ৬ জায়াগয় শুধু অ্যাকশন, জাভেদের ছেলে সহ সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিচ্ছে বুলডোজার
রবিবারের সকালে দিকে দিকে নামলো বুলডোজ়ার। বদলের বাংলায় বেআইনি নির্মাণ ভাঙতে সক্রিয় পুরসভা। বালিগঞ্জ থেকে কসবা, বেলেঘাটা থেকে উল্টোডাঙা, কলকাতায় বেআইনি নির্মাণে জিরো টলারেন্স বিজেপি সরকারের। সর্বত্রই চলছে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। বেলেঘাটার ত্রাস রাজু নস্করের বেআইনি নির্মাণ ভাঙছে বুলডোজ়ার।
কোচবিহারের এক গৃহবধূ ও তার নাবালিকা কন্যাকে বাংলাদেশে পাচারের অভিযোগে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আনারুল মিঞাকে গ্রেফতার করল হিলি থানার পুলিশ। শুক্রবার রাতে গঙ্গারামপুরের বৈকুণ্ঠপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আনারুল মিঞাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাঁকে বালুরঘাট আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।
বিস্তারিত পড়ুন: Hili News: মহিলা ও তাঁর সন্তানকে বাংলাদেশে পাচারের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা
কলকাতা পৌরনিগমের কাছে চিঠি দিয়ে সময় চাইলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সম্পত্তি মূল্যায়ন ও বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে নোটিস দেয় কলকাতা পৌরনিগম। সেই বিষয়ে তথ্য় জমা দেওয়ার জন্য এবার কলকাতা পুরসভাকে আইনজীবী মারফত চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন: Abhishek Banerjee: সুর নরম অভিষেকের? কলকাতা পৌরনিগমের কাছে চাইলেন সময়
সামনেই কুরবানি ইদ। আর বিজেপি ক্ষমতায় আসতেই পশু জবাই সংক্রান্ত আইন কার্যকর করেছে। ১৪ বছরের কম বয়সী গরু জবাই করা যাবে না। আর এবার কুরবানি নিয়ে রাজ্য সরকারের সেই নির্দেশই মেনে চলার পরামর্শ মুসলিম সংগঠনের।
বিস্তারিত পড়ুন: Muslim organizations give message on Eid: কুরবানি ইদের আগে বড় মুসলিম সমাজকে বড় বার্তা দিলেন মৌলানা
শেষ পাওয়া আপডেটে দেখা যাচ্ছে পঞ্চম রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা পেয়েছেন ৩০ হাজার ৫৬২। সিপিএমের শম্ভুনাথ কুর্মি পেয়েছেন ১৬ হাজার ৪৮ ভোট। কংগ্রেসের আব্দুর রাজ্জাক মোল্লার প্পাপ্ত ভোট ৩৫১০। সেখানে তৃণমূলের জাহাঙ্গির খান পেয়েছেন ১৬৮৫ ভোট। বিজেপি এগিয়ে ১৪ হাজার ৫১৪ ভোটে।
শুরু থেকেই ঝোড়ো ইনিংস বিজেপির। সূত্রের খবর, ফলতায় প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা ৯ হাজার ভোটে এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম শম্ভু কুর্মী।
আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স। ২৬৪ কেন্দ্র পরীক্ষা হবে গোটা রাজ্যে। পরীক্ষায় বসছেন ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী। বেলা ১১টা থেকে ১টা অঙ্ক পরীক্ষা হবে। এক ঘণ্টা বিরতির পর দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা, রয়াসনের পরীক্ষা। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে কড়া নজরদারি থাকছে পরীক্ষা কেন্দ্রে। সেন্টারে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে চলবে চেকিং।
ফলতার ফাঁকা মাঠে গোল দেবে বিজেপি? আজ ফলতায় ভোট গণনা। কাউন্টিং ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে। সব দলের প্রার্থীদের উপস্থিতিতে ২১ রাউন্ড ধরে চলবে গণনা। গোটা প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন করতে থাকছেন ৬২ জন কর্মী। ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তারপর থেকে খোঁজ নেই তাঁর। জয়ের ব্যাপারে আশাবাদী দেবাংশু পান্ডা।
সন্ধ্যায় হলদিয়া ভবনে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে সোজা হলদিয়াতে আসবেন তিনি। হলদিয়া শিল্পাঞ্চল এলাকার উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা। হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি ছাড়াও মহকুমা শাসক, শিল্প আধিকারিক, শ্রম আধিকারিককে হাজির থাকতে বলা হচ্ছে।